নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম রিপন কাজি (৫০)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আফতাব ও এ এস আই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দাপা ইদ্রাকপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন কাজিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান মাদক ব্যবসায়ী রিপন কাজিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















