শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শার্শা উপজেলার বেনাপোল, শার্শা, নাভারণ, বাগআঁচড়া ও উত্তর শার্শার বিভিন্ন এলাকার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ধানের শীষের প্রার্থীর কাছে জানতে চান-তিনি নির্বাচিত হলে শার্শা উপজেলাবাসীর জন্য কী ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করবেন এবং সাংবাদিকদের কল্যাণে কী ভূমিকা রাখবেন।

এ সময় সাংবাদিকরা বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইকরামুল কদর বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইদ্রিস আলী খোকন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম।

সর্বশেষ সংবাদ

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শার্শা উপজেলার বেনাপোল, শার্শা, নাভারণ, বাগআঁচড়া ও উত্তর শার্শার বিভিন্ন এলাকার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ধানের শীষের প্রার্থীর কাছে জানতে চান-তিনি নির্বাচিত হলে শার্শা উপজেলাবাসীর জন্য কী ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করবেন এবং সাংবাদিকদের কল্যাণে কী ভূমিকা রাখবেন।

এ সময় সাংবাদিকরা বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইকরামুল কদর বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইদ্রিস আলী খোকন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD