মোঃ হারুন অর রশিদ-: বকশীগঞ্জ আসন্ন বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
তাকে মেয়র পদে দেখতে চেয়ে ইতোমধ্যে মাঠে নেমেছেন সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীরা।
সাইফুল ইসলাম তালুকদার শাকিল
একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,পৌর যুবদলের দায়িত্ব পালন করেছেন এবং বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয়দের মতে, সাইফুল ইসলাম তালুকদার শাকিল শুধু একজন রাজনীতিবিদ নন, বরং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এক বিশ্বস্ত নাম।
পৌরসভার সাধারণ ভোটাররা বলছেন, আমরা এমন একজন মেয়র চাই যিনি আমাদের দুঃখ বুঝবেন এবং পৌরসভার উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নেবেন। শাকিল তালুকদার সেই যোগ্যতার প্রমাণ বারবার দিয়েছেন।
পৌরবাসীর এই আগ্রহের বিষয়ে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “আমি সারাজীবন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছি। বকশীগঞ্জ পৌরবাসী যদি চান এবং আমার দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আধুনিক ও বৈষম্যহীন একটি পৌরসভা গড়তে এবং মাদক মুক্ত করতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।
পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা শাকিল তালুকদারের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতৃত্বের প্রশংসা করছেন।
নির্বাচনকে সামনে রেখে তাকে ঘিরেই এখন নতুন স্বপ্ন বুনছে বকশীগঞ্জ পৌরবাসী।




















