ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ইমন (৩৯) নামের এক যুবক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের পুত্র।

নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ইমন। বাসায় আসার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে ইমনকে মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর ফেরদৌস তাকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয় ও বিল্লালের পুত্র হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেয়।

পরবর্তীতে জাহিদ ও তার সহযোগীরা ইমনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে আশ্রয়ের চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ওমর খৈয়াম আরও জানান, হামলাকারীদের মধ্যে ‘চক্ষু হৃদয়’ নামের যুবকটিও আজই কারাগার থেকে জামিনে বের হয়েছে। নিহত ইমন তার বাবার সাথে ইলেকট্রিকের কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

» মায়ের হাতে ২ বছরের সন্তান খুন

» ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ইমন (৩৯) নামের এক যুবক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের পুত্র।

নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ইমন। বাসায় আসার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে ইমনকে মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর ফেরদৌস তাকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয় ও বিল্লালের পুত্র হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেয়।

পরবর্তীতে জাহিদ ও তার সহযোগীরা ইমনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে আশ্রয়ের চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ওমর খৈয়াম আরও জানান, হামলাকারীদের মধ্যে ‘চক্ষু হৃদয়’ নামের যুবকটিও আজই কারাগার থেকে জামিনে বের হয়েছে। নিহত ইমন তার বাবার সাথে ইলেকট্রিকের কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD