মোঃ হারুন অর রশিদ-: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ পৌরবাসীসহ উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং কারা নির্যাতিত মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদ।
তিনি আসন্ন বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এক আবেগঘন শুভেচ্ছা বার্তায় হাজী রাসেল মাহমুদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার স্বরূপ আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আমি দীর্ঘ সময় জেল-জুলুম ও নানাবিধ নির্যাতনের শিকার হয়েও আপনাদের ভালোবাসায় অবিচল আছি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক ত্যাগের মহিমা এবং ন্যায়ের পথে চলার শক্তি।
তিনি আরও বলেন, বকশীগঞ্জ পৌরসভাকে একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। এবারের ঈদ যেন প্রতিটি ঘরে হাসি আর আনন্দ বয়ে আনে, এটাই আমার প্রার্থনা।
হাজী রাসেল মাহমুদ” বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, হোটেল মালিক সমিতির সেক্রেটারি এবং গার্মেন্টস মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। মালিবাগের সুপরিচিত বিসমিল্লাহ হোটেলের এই স্বত্বাধিকারী তার আপসহীন নেতৃত্বের কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে সবাইকে “ঈদ মোবারক” জানান।




















