নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় রতনগংদের বাড়ি জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে রফিকুল ইসলাম জীবনের নামে ভূমিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী,আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ৯ মার্চ ২০২৬ ইং তারিখ উপরোক্ত মন্ত্রী ও মন্ত্রণালয়ে এসব অভিযোগ দেন।
তাতে রওশন আলী মেম্বার উল্লেখ করেন,আমি রওশান আলী, পিতা আব্দুল কাদের, গ্রাম ক্রোকেরচর উত্তর গোপচর, ডাকঘর আলীরটেক ১৪২১ উপজেলা নারায়ণগঞ্জ সদর, জেলা: নারায়ণগঞ্জ এর স্থায়ী আমার ক্রয়কৃত বাড়ি মৌজা শ্রীধরদী স্থিত, এস এ খতিয়ান নং ৩৮. আর এস খতিয়ান নং ২০৫, সি এস দাগ নং:২৬৭. এস এ দাগ নং ২৬৭. আর এস এ দাগ নং-৪২৩ এ বসত বাড়ির পরিমাণ ১২ শতাংশ। উক্ত সম্পত্তিতে আমার বসতবাড়ি রয়েছে। কিন্তু রফিকুল ইসলাম জীবন গং পিতা-মৃত আঃ রশীদ, সাং- মুসলিম নগর, এনায়েত নগর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ জোরপূর্বক আমার উক্ত বাড়ি দখল করে নিয়েছে।
এ কারণে আমি ও আমার পরিবার খুবই সমস্যায় পড়েছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, বিষয়টি তদন্ত সাপেক্ষে আমার উক্ত বাড়ি পুনরুদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
এ ব্যাপারে রওশন আলী মেম্বার সাংবাদিকদের বলেন,বাড়ি ভাড়ার কথা বলে ৩ টি রুম ভাড়া নেয় জীবনের ভাই সেলিম। ভাড়া চাইতে গেলে বাড়ি তাদের বলে দাবী করে। কিছু বললে জীবনের ভাই সেলিম দেশীয় অস্ত্র নিয়ে ঘর থেকে বের হয়। জীবন স্থানীয় সাংবাদিকদের তাচ্ছিল্য করে বলেন,আমার চেয়ে বড় সাংবাদিককে আছে। কোন সাংবাদিক পুলিশ বা প্রশাসন আমার বিরুদ্ধে যাবেনা।
রওশন মেম্বার আরো বলেন,আমাদের না জানিয়ে প্রশাসনে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে মাত্র ৬ মাসের ব্যবধানে একতরফাভাবে একটি মামলায় রায় নেয়। আমি সেই রায়ের বিরুদ্ধে মিস আপিল কেইস নং-৭১২৬/২৫-২৬ দায়ের করি। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যস্ত সকল কার্যক্রম স্থগিত করেন।
রওশন আলী মেম্বার উল্লেখিত জীবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে রফিকুল ইসলাম জীবন মুঠোফোনে বলেন,সিএস পর্চায় আমার দাদা মালিক। এখন আমরা ৩ পর্চার মালিক। অহেতুক হয়রানি করছে। রওশন মেম্বার মামলায় হেরে গেছে। সে আপিল করেছে আপিল পর্যন্ত অপেক্ষা করুক। তার নামজারী ও বাতিল হয়ে গেছে। সেনাবাহিনীর কাছেও অভিযোগ করেছে।




















