বিমান ছিনতাই চেষ্টার মামলায় চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

শেয়ার করুন...

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ুরপঙ্খি’ ছিনতাই চেষ্টার মামলায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এছাড়া ময়ুরপঙ্খির পাইলট, কেবিনক্রু, ঢাকা ও চট্টগ্রাম সিভিল এভিয়েশন কর্মকর্তা, ওই বিমানের যাত্রী এবং অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে জব্দ করা হয়েছে উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী মো. পলাশ আহমেদের হাতে থাকা খেলনা পিস্তলসহ বিস্ফোরক সদৃশ কিছু বস্তু। এর আগে জব্দ করা হয় উড়োজাহাজ ‘ময়ুরপঙ্খি’।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কথা বলবেন বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ যুগান্তরকে বলেন, ‘ঘটনার পর যেসব আলামত উদ্ধার হয়েছিল, সেগুলো আমরা পেয়েছি। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব আলামত তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। আলামতের মধ্যে আছে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরক সদৃশ্য বস্তু। এসব আলামত বিমান ছিনতাই চেষ্টাকারী নিহত যুবক মো. পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধার হয়েছিল।

সূত্র জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, চিত্র নায়িকা সিমলার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ। ঘটনার দিন উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর পলাশ সিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। এরই পরিপ্রক্ষিতে চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে তাকে (সিমলা) চট্টগ্রাম ডাকা হবে, নাকি তদন্ত কর্মকর্তা ঢাকায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। ওই বছরের ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া যুগান্তরকে বলেন, ‘উদ্ধারকৃত মামলার আলামত হাতে পেয়েছি। এ ঘটনায় চিত্র নায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি উড়োজাহাজ ময়ুরপঙ্খির পাইলট, কেবিনক্রু, ঢাকা ও চট্টগ্রাম সিভিল এভিয়েশন কর্মকর্তা, ওই বিমানের যাত্রী এবং অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বিমান ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ টা ১৩ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বিমান বিজি-১৪৭ উড্ডয়নের ১৫ মিনিট পর পলাশ আহমেদ নামে এক দুস্কৃতকারি বোমা সদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। ৫টা ৪১ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমানের ইমারজেন্সি ডোর দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে যৌথবাহিনীর প্যারা কমান্ডো টিমের অভিযানে মারা যায় পলাশ আহমেদ।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান ছিনতাই চেষ্টার মামলায় চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

শেয়ার করুন...

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ুরপঙ্খি’ ছিনতাই চেষ্টার মামলায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এছাড়া ময়ুরপঙ্খির পাইলট, কেবিনক্রু, ঢাকা ও চট্টগ্রাম সিভিল এভিয়েশন কর্মকর্তা, ওই বিমানের যাত্রী এবং অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে জব্দ করা হয়েছে উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী মো. পলাশ আহমেদের হাতে থাকা খেলনা পিস্তলসহ বিস্ফোরক সদৃশ কিছু বস্তু। এর আগে জব্দ করা হয় উড়োজাহাজ ‘ময়ুরপঙ্খি’।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কথা বলবেন বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ যুগান্তরকে বলেন, ‘ঘটনার পর যেসব আলামত উদ্ধার হয়েছিল, সেগুলো আমরা পেয়েছি। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব আলামত তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। আলামতের মধ্যে আছে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরক সদৃশ্য বস্তু। এসব আলামত বিমান ছিনতাই চেষ্টাকারী নিহত যুবক মো. পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধার হয়েছিল।

সূত্র জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, চিত্র নায়িকা সিমলার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ। ঘটনার দিন উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর পলাশ সিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। এরই পরিপ্রক্ষিতে চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে তাকে (সিমলা) চট্টগ্রাম ডাকা হবে, নাকি তদন্ত কর্মকর্তা ঢাকায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। ওই বছরের ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া যুগান্তরকে বলেন, ‘উদ্ধারকৃত মামলার আলামত হাতে পেয়েছি। এ ঘটনায় চিত্র নায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি উড়োজাহাজ ময়ুরপঙ্খির পাইলট, কেবিনক্রু, ঢাকা ও চট্টগ্রাম সিভিল এভিয়েশন কর্মকর্তা, ওই বিমানের যাত্রী এবং অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বিমান ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ টা ১৩ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বিমান বিজি-১৪৭ উড্ডয়নের ১৫ মিনিট পর পলাশ আহমেদ নামে এক দুস্কৃতকারি বোমা সদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। ৫টা ৪১ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমানের ইমারজেন্সি ডোর দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে যৌথবাহিনীর প্যারা কমান্ডো টিমের অভিযানে মারা যায় পলাশ আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD