মোঃ হারুন অর রশিদ-: ঐতিহাসিক ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার সর্বস্তরের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বপ্ন ছোঁয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সোনা মিয়া।
আসন্ন মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “সভ্যতা গড়ার কারিগর শ্রমজীবী মানুষের অধিকার ও ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি আমাদের প্রেরণা জোগায়। তবে একটি সুন্দর ও সমৃদ্ধ বকশীগঞ্জ গড়তে হলে আমাদের শ্রমজীবী সমাজকে অবশ্যই সুস্থ ও সবল থাকতে হবে। বিশেষ করে যুবসমাজ ও শ্রমিকদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোনা মিয়া বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই শ্রমের মর্যাদা রক্ষার পাশাপাশি আমাদের শপথ নিতে হবে যেন কোনো শ্রমিক ভাই মাদকের অন্ধকারে হারিয়ে না যায়।স্বপ্ন ছোঁয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বকশীগঞ্জের প্রতিটি মানুষকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করে একটি সুন্দর ও সুস্থ জীবন উপহার দিতে নিরলস কাজ করে যাচ্ছে।
বার্তার শেষাংশে তিনি শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রাপ্তি প্রত্যাশা করে বলেন,”সফল হোক সার্থক হোক মহান মে দিবস।




















