মোঃ হারুন অর রশিদ-: “শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
রোববার (৩ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আল মোজাহিদ বাবু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আল আমিন, গণকন্ঠের মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধি নাজমুল রানা, দৈনিক বাংলা ৭১ উপজেলা প্রতিনিধি শাহনাজ পারভিন, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক সবুজ নিশানের উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ময়ুর, দৈনিক আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধি ইমরান আলী আকন্দ, দৈনিক রুপসী বাংলার উপজেলা প্রতিনিধি আল আমিন, দি ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, গণমাধ্যম হলো সমাজের আয়না এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই।




















