সিদ্ধিরগঞ্জে আকরাম হোসেন নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ৩ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মহিউদ্দিন (৫০), আমজাদ ভান্ডারী (৫৪) জসিম (৫০)।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, আমি ১১ বছর পূর্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ৩ শতাংশ জমি ক্রয় করি। ক্রয়ের পর থেকে অদ্যবধি উক্ত জায়গা আমি শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছি। উক্ত জমির যাবতীয় বৈধ কাগজপত্র ও দলিলপত্র আইনগতভাবে আমার নামে সংরক্ষিত আছে।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমার উক্ত জমিটি অন্যায়ভাবে দখলের পায়তারা করে আসছে। এর ধারাবাহিকতায় অভিযুক্তরা আমার জমিতে জোরপূর্বক একটি সাইনবোর্ড লাগিয়ে দেয় এবং জমিটি দখলের চেষ্টা চালায়। আমি তাদের বে-আইনি কমর্কাণ্ডে বাধা প্রদান করলে তারা আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার বৈধ জমিতে প্রবেশ ও ভোগ-দখল করতে পারছি না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুর-ই আলম জানান, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো।




















