মৃধা বেলাল:- গতকাল রবিবার ৩ মে ২০২৬ “সবুজে শ্যামল আমাদের সোনার বাংলা” এই লক্ষ্যকে সামনে রেখে বরগুনা জেলাকে একটি গ্রিন সিটিতে রূপান্তরের উদ্দেশ্যে বরগুনা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বিভিন্ন ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো (আই এন এফ) একঝাঁক স্বপ্নবাজ তরুণ তরুণীদের সংগঠন ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন (INF)। কৃষিখাতে মানোন্নয়ন এবং জনস্বাস্থ্য উন্নয়ন এ সংগঠনের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।।
রোপণকৃত গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—নিম, অর্জুন, বহেরা, হরীতকি ও জাম গাছ। বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করার লক্ষ্যে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস বলে জানান সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সাইদী তিনি আরো জানান এ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেছেন আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব মেহেদী হাসান রনি (সংগঠক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব)।
সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সাইদী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর, সহ সভাপতি আরিফুল ইসলাম সাব্বিন, সাংগঠনিক সম্পাদনা হাবিবুল ইসলাম শান্ত, এবং কৃষি বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান তানভীর, দপ্তর সম্পাদক ফাইজুল ইসলাম, প্রচার সম্পাদক, আমিরুল ইসলাম মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক মিম ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাতিমা তুলি, ধর্ম বিষয়ক সম্পাদক সাখায়ত উল্লাহ, সদস্য মিফতা,ও বাদশাহ প্রমুখ৷




















