আগামী বাজেটে পরিবেশ সুরক্ষায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা বরাদ্দের দাবি

শেয়ার করুন...

আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে পরিবেশ সুরক্ষায় এক হাজার ৩৯৮ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ চেয়ে গ্রীন বাজেট প্রণয়নের প্রস্তাবনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও অধিদপ্তরসমূহের চাহিদার আলোকে এ অর্থ বরাদ্দের প্রস্তাবনা করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়েরপক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। পরিবেশ ও বনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, জাফর আলম এবং মোঃ রেজাউল করিম বাবলু বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) এর গাইডলাইন অনুযায়ী বায়ু দূষণের মাত্রা ৩০০ এর উপরে উঠলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেলথ এলার্ট ইস্যু করার বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন অধিদপ্তর কর্তৃক বনের আওতাধীন সীমানা নির্ধারণ করে হালনাগাদ একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। পরিবেশ দূষণ হ্রাসে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জরুরী সভা আহবানের সুপারিশ করে কমিটি।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র-বিডি-প্রতিদিন

সর্বশেষ সংবাদ

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বাজেটে পরিবেশ সুরক্ষায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা বরাদ্দের দাবি

শেয়ার করুন...

আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে পরিবেশ সুরক্ষায় এক হাজার ৩৯৮ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ চেয়ে গ্রীন বাজেট প্রণয়নের প্রস্তাবনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও অধিদপ্তরসমূহের চাহিদার আলোকে এ অর্থ বরাদ্দের প্রস্তাবনা করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়েরপক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। পরিবেশ ও বনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, জাফর আলম এবং মোঃ রেজাউল করিম বাবলু বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) এর গাইডলাইন অনুযায়ী বায়ু দূষণের মাত্রা ৩০০ এর উপরে উঠলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেলথ এলার্ট ইস্যু করার বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন অধিদপ্তর কর্তৃক বনের আওতাধীন সীমানা নির্ধারণ করে হালনাগাদ একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। পরিবেশ দূষণ হ্রাসে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জরুরী সভা আহবানের সুপারিশ করে কমিটি।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র-বিডি-প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD