ময়মনসিংহে বিনা ভোটে আ.লীগ পাচ্ছে তিন উপজেলা চেয়ারম্যান

শেয়ার করুন...

ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা হলেন সদরে  আশরাফ হোসাইন, ফুলবাড়িয়ায় আবদুল মালেক সরকার ও গফরগাঁওয়ে আশরাফ উদ্দিন বাদল।

আশরাফ উদ্দিন বাদল এর আগেও গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুন্নাহার ভূইয়া জানান, উপজেলায় এনপিপির চেয়ারম্যান প্রার্থী মো. নুরুদ্দিন আজ বিকেলে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আছেন আশরাফ উদ্দিন বাদল।

ময়মনসিংহ সদর উপজেলায় একই দলের আরেক চেয়ারম্যান প্রার্থী মো. হামিদুল হকও আজ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখানেও একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগের আশরাফ হোসাইন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শারমিন সুলতানা।

অন্যদিকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে জাসদের আবদুর  রহমান সরকার ও জাকের পার্টির আশিকুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখানে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আলহাজ মো. আবদুল মালেক সরকার।

দুজনের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল।

আর্থিক সুবিধা নিয়ে প্রার্থিতা প্রত্যাহার

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার অভিযোগে ফুলবাড়িয়ায় জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুর রহমান সরকারকে উপজেলা জাসদের সভাপতির পদ থেকে অব্যাহতি ও প্রাথমিক সদস্যপদ বাতিল করার জন্য জেলা ও কেন্দ্রীয় জাসদ নেতৃবৃন্দের কাছে সুপারিশ করেছে উপজেলা জাসদ। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাস্টার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিনা ভোটে আ.লীগ পাচ্ছে তিন উপজেলা চেয়ারম্যান

শেয়ার করুন...

ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা হলেন সদরে  আশরাফ হোসাইন, ফুলবাড়িয়ায় আবদুল মালেক সরকার ও গফরগাঁওয়ে আশরাফ উদ্দিন বাদল।

আশরাফ উদ্দিন বাদল এর আগেও গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুন্নাহার ভূইয়া জানান, উপজেলায় এনপিপির চেয়ারম্যান প্রার্থী মো. নুরুদ্দিন আজ বিকেলে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আছেন আশরাফ উদ্দিন বাদল।

ময়মনসিংহ সদর উপজেলায় একই দলের আরেক চেয়ারম্যান প্রার্থী মো. হামিদুল হকও আজ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখানেও একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগের আশরাফ হোসাইন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শারমিন সুলতানা।

অন্যদিকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে জাসদের আবদুর  রহমান সরকার ও জাকের পার্টির আশিকুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখানে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আলহাজ মো. আবদুল মালেক সরকার।

দুজনের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল।

আর্থিক সুবিধা নিয়ে প্রার্থিতা প্রত্যাহার

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার অভিযোগে ফুলবাড়িয়ায় জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুর রহমান সরকারকে উপজেলা জাসদের সভাপতির পদ থেকে অব্যাহতি ও প্রাথমিক সদস্যপদ বাতিল করার জন্য জেলা ও কেন্দ্রীয় জাসদ নেতৃবৃন্দের কাছে সুপারিশ করেছে উপজেলা জাসদ। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাস্টার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD