গাজীপুরেই তৈরি হচ্ছে কোরিয়ানসহ বিদেশি ওষুধ আটক-৪

শেয়ার করুন...

গাজীপুরের হাতিয়াব এলাকার উইলস মার্কেটিং কোম্পানী লিমিটেড নামে একটি ওষুধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মুল্যের ভেজাল ওষধ উদ্বার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানার চার শ্রমিক-কর্মকর্ত আটক করেছে অভিযানকারী দল।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বুধবার (১৩ মার্চ) দুপুরে নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ‘কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গরু, হাঁস, মুরগি, মাছ উৎপাদনে কৃত্রিম ভিটামিন ও অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করে গোখাদ্য, বিভিন্ন প্রকার টিকা, ভ্যাকসিন, ভিটামিন, প্রোটিন, সিপ্নোসিন, অ্যান্টিবায়োটিক তৈরি ও বাজারজাত করে আসছিল। এসব ওষুধে ইউএসএ, কোরিয়া, ভারত, জাপানসহ বিভিন্ন দেশের নাম ব্যবহার করে বাজারে বিক্রিও করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ ও ভেজাল কেমিকেল উদ্ধার করা হয়’।

তিনি আরও জানান, ‘উইলস মার্কেটিং কোম্পানী লিমিটেড নামে ওই কোম্পানি অভিযানের সময় তাদের প্রতিষ্ঠানের কাগজপত্র দেখায়। এতে কোম্পানির ঠিকানা উল্লেখ করা আছে পান্থপথ, ঢাকা। কিন্তু মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে তারা গাজীপুরে গরু মোটা-তাজাকরণের ইনজেকশন বানায়। পুরান ঢাকা থেকে বিভিন্ন কেমিক্যালের বোতল এনে ভেজাল ওষুধ তৈরি করে ৫০০ মি.লি. বোতলে ভরে নিজেরাই মেইড ইন কোরিয়া লিখে বাজারজাত করে। এসব ভেজাল ওষুধ ও ভিটামিন জাতীয় উপাদান তাদের নিজস্ব বোতলে বাজারজাত করার সময় কোরিয়া, ইউএসএ, ইন্ডিয়া এসব দেশের লেভেল লাগানো হয়। সিপ্রোসিন জাতীয় ইনজেকশনও তারা উৎপাদন ও বাজারজাত করে থাকে। তারা কোরিয়ান কোম্পানি ‘ডো ওয়ান’ এর লেভেল লাগিয়ে কোরিয়ান খাবার হিসেবে সারাদেশের মৎস্য ও পোল্ট্রি খামারে বিক্রি করে আসছিল। আর এসব কেমিক্যাল অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বসত বাড়িতে রাখা হয়েছিল’।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ওষধ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করতে পারেনি।

সুত্র:-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরেই তৈরি হচ্ছে কোরিয়ানসহ বিদেশি ওষুধ আটক-৪

শেয়ার করুন...

গাজীপুরের হাতিয়াব এলাকার উইলস মার্কেটিং কোম্পানী লিমিটেড নামে একটি ওষুধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মুল্যের ভেজাল ওষধ উদ্বার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানার চার শ্রমিক-কর্মকর্ত আটক করেছে অভিযানকারী দল।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বুধবার (১৩ মার্চ) দুপুরে নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ‘কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গরু, হাঁস, মুরগি, মাছ উৎপাদনে কৃত্রিম ভিটামিন ও অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করে গোখাদ্য, বিভিন্ন প্রকার টিকা, ভ্যাকসিন, ভিটামিন, প্রোটিন, সিপ্নোসিন, অ্যান্টিবায়োটিক তৈরি ও বাজারজাত করে আসছিল। এসব ওষুধে ইউএসএ, কোরিয়া, ভারত, জাপানসহ বিভিন্ন দেশের নাম ব্যবহার করে বাজারে বিক্রিও করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ ও ভেজাল কেমিকেল উদ্ধার করা হয়’।

তিনি আরও জানান, ‘উইলস মার্কেটিং কোম্পানী লিমিটেড নামে ওই কোম্পানি অভিযানের সময় তাদের প্রতিষ্ঠানের কাগজপত্র দেখায়। এতে কোম্পানির ঠিকানা উল্লেখ করা আছে পান্থপথ, ঢাকা। কিন্তু মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে তারা গাজীপুরে গরু মোটা-তাজাকরণের ইনজেকশন বানায়। পুরান ঢাকা থেকে বিভিন্ন কেমিক্যালের বোতল এনে ভেজাল ওষুধ তৈরি করে ৫০০ মি.লি. বোতলে ভরে নিজেরাই মেইড ইন কোরিয়া লিখে বাজারজাত করে। এসব ভেজাল ওষুধ ও ভিটামিন জাতীয় উপাদান তাদের নিজস্ব বোতলে বাজারজাত করার সময় কোরিয়া, ইউএসএ, ইন্ডিয়া এসব দেশের লেভেল লাগানো হয়। সিপ্রোসিন জাতীয় ইনজেকশনও তারা উৎপাদন ও বাজারজাত করে থাকে। তারা কোরিয়ান কোম্পানি ‘ডো ওয়ান’ এর লেভেল লাগিয়ে কোরিয়ান খাবার হিসেবে সারাদেশের মৎস্য ও পোল্ট্রি খামারে বিক্রি করে আসছিল। আর এসব কেমিক্যাল অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বসত বাড়িতে রাখা হয়েছিল’।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ওষধ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করতে পারেনি।

সুত্র:-ইত্তেফাক

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD