বাগেরহাটে মোরেলগঞ্জে চাঞ্চল্যকর শিশু চুরির ৬ দিন পর লাশ উদ্ধার,মূলহোতা সহ আটক ৬

শেয়ার করুন...

শেখ সাইফুল ইসলাম কবির:- বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে জানালার গ্রিল খুলে মা-বাবার কোল হতে আড়াই মাসের অসুস্থ শিশু আব্দুল্লাহ চুরি হওয়ার ৬ দিন পর রোববার দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক এ চক্রের মূল হোতা হৃদয় চাপরাশীর (২২) স্বীকারোক্তি মতে বাগেরহাট ও মোরেলগঞ্জ থানা পুলিশ বিশারীঘাটা গ্রামের রহমান শিকারীর মৎস্য ঘেরের একটি পায়খানার ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক হৃদয় চাপরাশি শিশু চুরি ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। হৃদয়ের স্বীকারোক্তি অনুযায়ী সোহাগ হাওলাদারের বাড়ির সন্নিকটে একই গ্রামের রহমান শিকারীর মৎস্য ঘেরের পায়খানার ভিতর থেকে গামছা পেছানো শিশুটির লাশ উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মো.রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজবাহ উদ্দিন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম , ডিবি পুলিশ পরিদর্শক রেজাউল করিম সহ মোরেলগঞ্জ থানা ও জেলা ডিবি পুলিশের বিশাল টিম উপস্থিত ছিলেন।

দলিল লেখক সোহাগ হাওলাদারের পুত্র আব্দুল্লাহকে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে একটি মোবাইল ফোন সহ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ঘটনার পর থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ, বাগেরহাট পিবিআই ও ডিবি পুলিশের কয়েকটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। ১৬ মার্চ শিশু চুরির মূল হোতা হৃদয় চাপরাশীকে ঢাকার কল্যানপুর থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ । এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে হৃদয়ের মা নাছিমা বেগম(৫২) ও বোন আবির আক্তার(১৪), হৃদয়ের চাচাতো ভাই সোবাহান চাপরাশীর ছেলে মহিউদ্দিন চাপরাশী(৩৫) ও রশিদ চাপরাশীর ছেলে ফায়জুল চাপরাশীকে(২৫) সহ ৬ জনকে আটক করে। সেইসাথে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় চাপরাশীর সুসজ্জিত কক্ষের মাটি খুড়ে চেতনা নাশক স্প্রে, গ্যাস কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ দুর্ধর্ষ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করেছে। আটক হৃদয় চাপরাশি সহ জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হৃদয়ের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

» এলজিআরডি প্রতিমন্ত্রীকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল মোল্লা

» থানার পাশেই ‘মিনি থানা’ ফতুল্লায় দালাল শহিদের ভয়াবহ প্রতারণা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে মোরেলগঞ্জে চাঞ্চল্যকর শিশু চুরির ৬ দিন পর লাশ উদ্ধার,মূলহোতা সহ আটক ৬

শেয়ার করুন...

শেখ সাইফুল ইসলাম কবির:- বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে জানালার গ্রিল খুলে মা-বাবার কোল হতে আড়াই মাসের অসুস্থ শিশু আব্দুল্লাহ চুরি হওয়ার ৬ দিন পর রোববার দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক এ চক্রের মূল হোতা হৃদয় চাপরাশীর (২২) স্বীকারোক্তি মতে বাগেরহাট ও মোরেলগঞ্জ থানা পুলিশ বিশারীঘাটা গ্রামের রহমান শিকারীর মৎস্য ঘেরের একটি পায়খানার ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক হৃদয় চাপরাশি শিশু চুরি ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। হৃদয়ের স্বীকারোক্তি অনুযায়ী সোহাগ হাওলাদারের বাড়ির সন্নিকটে একই গ্রামের রহমান শিকারীর মৎস্য ঘেরের পায়খানার ভিতর থেকে গামছা পেছানো শিশুটির লাশ উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মো.রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজবাহ উদ্দিন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম , ডিবি পুলিশ পরিদর্শক রেজাউল করিম সহ মোরেলগঞ্জ থানা ও জেলা ডিবি পুলিশের বিশাল টিম উপস্থিত ছিলেন।

দলিল লেখক সোহাগ হাওলাদারের পুত্র আব্দুল্লাহকে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে একটি মোবাইল ফোন সহ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ঘটনার পর থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ, বাগেরহাট পিবিআই ও ডিবি পুলিশের কয়েকটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। ১৬ মার্চ শিশু চুরির মূল হোতা হৃদয় চাপরাশীকে ঢাকার কল্যানপুর থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ । এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে হৃদয়ের মা নাছিমা বেগম(৫২) ও বোন আবির আক্তার(১৪), হৃদয়ের চাচাতো ভাই সোবাহান চাপরাশীর ছেলে মহিউদ্দিন চাপরাশী(৩৫) ও রশিদ চাপরাশীর ছেলে ফায়জুল চাপরাশীকে(২৫) সহ ৬ জনকে আটক করে। সেইসাথে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় চাপরাশীর সুসজ্জিত কক্ষের মাটি খুড়ে চেতনা নাশক স্প্রে, গ্যাস কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ দুর্ধর্ষ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করেছে। আটক হৃদয় চাপরাশি সহ জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হৃদয়ের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD