থামছে না বিকাশ একাউন্ট নিয়ে রমরমা প্রতারণা

শেয়ার করুন...

জরিনা বেগম তার মেজ সন্তানকে ফোন করে জানান, কথিত বিকাশ এজেন্ট অফিস থেকে ০১৬৪৪-৩১৫৮৬৬ নাম্বারের মুঠোফোন থেকে বলা হয়েছে দেড় মাসে আগে তার নাম্বারটি বিকাশ করা হয়েছে। এখন দ্রুত পিন নাম্বার না দিলে তারা একাউন্ট বন্ধ করে দিবে। বৃদ্ধা জরিনা বেগম নিজের মোবাইল বন্ধ হওয়ার চিন্তায় সব ছেলেদের কাছে ফোন করে বিষয়টি জানান। ছেলেরা এটি প্রতারকদের কাজ জানালে আশ্বস্ত হন জরিনা।

সদরের বংকিরা গ্রামের সাবেক মেম্বর শহিদুল ইসলাম মনসাদ এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে ৭ হাজার টাকা গচ্চা দেন। প্রতারকরা তার সর্বশেষ লেনদেনের তথ্য চান। তিনি সরল মনে দিয়ে দেন। তারপর মনসাদের একাউন্ট থেকে ৭ হাজার টাকা উধাও হয়ে যায়। ঝিনাইদহের পিতৃহারা দুই বোন রুমু আর ঝুমু। তারা বিভিন্ন মানুষের দেওয়া টাকায় পড়াশোনা করেন। এক বোণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। প্রতারকরা বিকাশের লোক পরিচয় দিয়ে ০১৮৩১-৩৭০৬১৭ নাম্বার থেকে ফোন করে তার বড় বোনের কাছে জানতে চাই তাদের পিন নাম্বার।

না বুঝেই তিনি পিন নাম্বারটি দিয়ে দেন। আর অমনি তাদের একাউন্ট থেকে ৬ হাজার টাকা হাওয়া হয়ে যায়। এ ভাবে সারা জেলায় শত শত মানুষ প্রতারণা শিকার হচ্ছেন। লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বিকাশ একাউন্ট থেকে। অভিযোগ দিয়ে টাকা ফেরৎ পাওয়া সুযোগ না থাকায় মানুষ দিনকে দিন হতাশ হয়ে পড়ছে। এদিকে ঝিনাইদহে বিকাশ এ্যাপসের মাধ্যমে প্রতরণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-শহরের মহিষাকুন্ডু এলাকার মৃত আকামত মিয়ার ছেলে রাজু আহমেদ (২৯), আর্যনারায়ণপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে আকিদুল মন্ডল (২০), হাবিবুর শেখের ছেলে তালিপ শেখ (২০), আল আমিন (২২) ও মৃত সিদ্দিক মন্ডলের ছেলে সাব্বির হোসেন (১৮)। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় বিকাশ এ্যাপসের মাধ্যমে সহজ-সরল মানুষের কাছ প্রতারণা করে টাকা হাতিয়ে আসছিল। চক্রটি বিকাশ এ্যাপসে সাধারণ গ্রাহকদের ফোন নম্বর দিয়ে তারি তাদের কাছ থেকে কোড সংগ্রহ করে টাকা হাতিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

» প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

থামছে না বিকাশ একাউন্ট নিয়ে রমরমা প্রতারণা

শেয়ার করুন...

জরিনা বেগম তার মেজ সন্তানকে ফোন করে জানান, কথিত বিকাশ এজেন্ট অফিস থেকে ০১৬৪৪-৩১৫৮৬৬ নাম্বারের মুঠোফোন থেকে বলা হয়েছে দেড় মাসে আগে তার নাম্বারটি বিকাশ করা হয়েছে। এখন দ্রুত পিন নাম্বার না দিলে তারা একাউন্ট বন্ধ করে দিবে। বৃদ্ধা জরিনা বেগম নিজের মোবাইল বন্ধ হওয়ার চিন্তায় সব ছেলেদের কাছে ফোন করে বিষয়টি জানান। ছেলেরা এটি প্রতারকদের কাজ জানালে আশ্বস্ত হন জরিনা।

সদরের বংকিরা গ্রামের সাবেক মেম্বর শহিদুল ইসলাম মনসাদ এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে ৭ হাজার টাকা গচ্চা দেন। প্রতারকরা তার সর্বশেষ লেনদেনের তথ্য চান। তিনি সরল মনে দিয়ে দেন। তারপর মনসাদের একাউন্ট থেকে ৭ হাজার টাকা উধাও হয়ে যায়। ঝিনাইদহের পিতৃহারা দুই বোন রুমু আর ঝুমু। তারা বিভিন্ন মানুষের দেওয়া টাকায় পড়াশোনা করেন। এক বোণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। প্রতারকরা বিকাশের লোক পরিচয় দিয়ে ০১৮৩১-৩৭০৬১৭ নাম্বার থেকে ফোন করে তার বড় বোনের কাছে জানতে চাই তাদের পিন নাম্বার।

না বুঝেই তিনি পিন নাম্বারটি দিয়ে দেন। আর অমনি তাদের একাউন্ট থেকে ৬ হাজার টাকা হাওয়া হয়ে যায়। এ ভাবে সারা জেলায় শত শত মানুষ প্রতারণা শিকার হচ্ছেন। লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বিকাশ একাউন্ট থেকে। অভিযোগ দিয়ে টাকা ফেরৎ পাওয়া সুযোগ না থাকায় মানুষ দিনকে দিন হতাশ হয়ে পড়ছে। এদিকে ঝিনাইদহে বিকাশ এ্যাপসের মাধ্যমে প্রতরণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-শহরের মহিষাকুন্ডু এলাকার মৃত আকামত মিয়ার ছেলে রাজু আহমেদ (২৯), আর্যনারায়ণপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে আকিদুল মন্ডল (২০), হাবিবুর শেখের ছেলে তালিপ শেখ (২০), আল আমিন (২২) ও মৃত সিদ্দিক মন্ডলের ছেলে সাব্বির হোসেন (১৮)। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় বিকাশ এ্যাপসের মাধ্যমে সহজ-সরল মানুষের কাছ প্রতারণা করে টাকা হাতিয়ে আসছিল। চক্রটি বিকাশ এ্যাপসে সাধারণ গ্রাহকদের ফোন নম্বর দিয়ে তারি তাদের কাছ থেকে কোড সংগ্রহ করে টাকা হাতিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD