বুকে-মাথায় গুলি করে আ.লীগ কর্মীকে হত্যা!

শেয়ার করুন...

ঝিনাইদহে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কুবিরখালী গ্রামের খালপাড়ার রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম জামিরুল ইসলাম (৪৬)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুধহাটি ইউনিয়নের কামতা-মীর্জাপুর গ্রামের মৃত মজনু বিশ্বাসের ছেলে। গোপালপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহম্মেদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাজু আহম্মেদ জানান, নিহত জামিরুল স্থানীয় চন্ডিপুর বাজার থেকে মোটরসাইকেল চড়ে নিজ বাড়ি কামতা-মীর্জাপুর গ্রামে ফিরছিলেন। পথে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার বুকে ও মাথায় দুইটি গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

স্থানীয়রা জানান, এর আগে জামিরুল জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৩ বছর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। সরকারি দলে যোগদানে পর থেকে তিনি বেপরোয়া হয়ে উঠে। তার ভয়ে এলাকার মানুষ টটস্থ ছিল।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, তদন্ত করা হবে। দোষীদের আইনের আওতায় আনা হবে। তবে প্রাথমিক ভাবে এ হত্যার কারণ জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ



» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ