না’গঞ্জ সদর থানা পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৩

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে একাধিক নারী মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে সদর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭টি মামলা দায়ের করা হয়েছে ও বাকী ১০ জনকে ৫৪ ধারা আদালতে প্রেরণ করেন পুলিশ। 

 

আসামীরা হলো, মো. সজিব (৩৪), পলাশ (৪২), মো. শামীম (৩৫), আঃ খালেক (৪০), নাজমুল হাসান (৩০), সোহেল (২২), মো. আল রাহাত (৪৭), মো. আল রাজু (৪৯), মো. মাসুদ ওরফে জামাই মাসুদ (৪৯), শিরিন আক্তার (৩৫), শামীম (৩২), মো. নুরুল হক ওরফে বুড়া (৪৭), জোসনা বেগম (৫০) ।

রোববার (২১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য দেন । তিনি জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশক্রমে সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে আটক করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ



» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ