ধ্বংস করা হলো ৫৫৩টি গাঁজা গাছ!

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডেস্ক:- পুলিশ জানিয়েছে, এই গাঁজা গাছের ওজন ৮৫ কেজি, যার বাজার মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা। বান্দরবানের লামা উপজেলায় ২০শতক জমিতে চাষ করা ৫৫৩টি গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি রওজাঝিরি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ ধ্বংস করা হয়।

পুলিশ জানিয়েছে, এই গাঁজা গাছের ওজন ৮৫ কেজি, যার বাজার মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা। অভিযানের সময় গ্রাম গাঁজা গাছের বীজসহ খুরশিদা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রওজার ঝিরিতে অভিযান চালায়। এ সময় কয়েক মাস আগে ইয়াহিয়া মিন্টুর রোপন করা গাঁজার ৩০৩টি পূর্ণ বয়স্ক ও ২৫০টি চারা গাছ ধ্বংস করে পুলিশ। তবে গাঁজা চাষি ইয়াহিয়া মিন্টুকে আটক করা যায়নি। ইয়াহিয়া মিন্টু আটক নারী খুরশিদার স্বামী। 

স্থানীয়রা জানায়, গত বছর লামা পৌরসভা এলাকার হরিণ ঝিরি গ্রামের বাসিন্দা জাকের হোসেন কুতুবীর ছেলে ইয়াহিয়া মিন্টু ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা আবদুস ছালাম লেদুর কাছ থেকে রওজাঝিরিস্থ ৬০শতক জমি ১৫ হাজার টাকায় লিজ নেন। চল্লিশ শতাংশ জমিতে সবজি চাষ করলেও এর পাশাপাশি আনুমানিক ২০শতক জমিতে গাঁজার চাষ করেন ইয়াহিয়া মিন্টু। আশপাশের লোকজন প্রথমে বুঝতে না পারলেও এক পর্যায়ে শনিবার সকালে গাঁজা চাষের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের খবর দেয়। এরপর অভিযানে নামে পুলিশ।

এ বিষয়ে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘ইউনিয়নের রওজারঝিরিতে গাঁজা চাষের বিষয়টি কেউ কোনোদিন আমাদের জানায়নি।’ 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল হক বলেন, এ ঘটনায় জড়িত থাকার আভিযোগে খুরশিদা বেগমকে আটক করা হয়েছে। পাশাপাশি মূল গাঁজাচাষি ইয়াহিয়া মিন্টুকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধ্বংস করা হলো ৫৫৩টি গাঁজা গাছ!

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডেস্ক:- পুলিশ জানিয়েছে, এই গাঁজা গাছের ওজন ৮৫ কেজি, যার বাজার মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা। বান্দরবানের লামা উপজেলায় ২০শতক জমিতে চাষ করা ৫৫৩টি গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি রওজাঝিরি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ ধ্বংস করা হয়।

পুলিশ জানিয়েছে, এই গাঁজা গাছের ওজন ৮৫ কেজি, যার বাজার মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা। অভিযানের সময় গ্রাম গাঁজা গাছের বীজসহ খুরশিদা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রওজার ঝিরিতে অভিযান চালায়। এ সময় কয়েক মাস আগে ইয়াহিয়া মিন্টুর রোপন করা গাঁজার ৩০৩টি পূর্ণ বয়স্ক ও ২৫০টি চারা গাছ ধ্বংস করে পুলিশ। তবে গাঁজা চাষি ইয়াহিয়া মিন্টুকে আটক করা যায়নি। ইয়াহিয়া মিন্টু আটক নারী খুরশিদার স্বামী। 

স্থানীয়রা জানায়, গত বছর লামা পৌরসভা এলাকার হরিণ ঝিরি গ্রামের বাসিন্দা জাকের হোসেন কুতুবীর ছেলে ইয়াহিয়া মিন্টু ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা আবদুস ছালাম লেদুর কাছ থেকে রওজাঝিরিস্থ ৬০শতক জমি ১৫ হাজার টাকায় লিজ নেন। চল্লিশ শতাংশ জমিতে সবজি চাষ করলেও এর পাশাপাশি আনুমানিক ২০শতক জমিতে গাঁজার চাষ করেন ইয়াহিয়া মিন্টু। আশপাশের লোকজন প্রথমে বুঝতে না পারলেও এক পর্যায়ে শনিবার সকালে গাঁজা চাষের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের খবর দেয়। এরপর অভিযানে নামে পুলিশ।

এ বিষয়ে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘ইউনিয়নের রওজারঝিরিতে গাঁজা চাষের বিষয়টি কেউ কোনোদিন আমাদের জানায়নি।’ 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল হক বলেন, এ ঘটনায় জড়িত থাকার আভিযোগে খুরশিদা বেগমকে আটক করা হয়েছে। পাশাপাশি মূল গাঁজাচাষি ইয়াহিয়া মিন্টুকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD