মাইকেল চাকমার সন্ধান চাই, পাহাড়ের সকল নিপীড়নের অবসান চাই?

শেয়ার করুন...

কুষ্টিয়া প্রতিনিধি মাহাবুবুল আলম:- প্রসঙ্গটা শুধু মাইকেল চাকমা’কে নিয়ে নয়। বরং খানিকটা ভিন্ন কথা লিখছি। মুনতাসির মামুন বা জাফর ইকবাল টাইপের বুদ্ধিজীবিরা আমাদের যে বাংলাদেশের কথা শোনান সেই বাংলাদেশে মাইকেল চাকমা’দের অবস্থা কেমন? অধ্যাপক মুনতাসির মামুন বা অধ্যাপক জাফর ইকবাল কে ফ্যাসিবাদের দালাল বলায় আমার বন্ধুদের অনেকেই রাগ করেছিলেন।

বিশেষত যারা আমার অগ্রজ, তারা রাগ করেছিলেন কিভাবে এই রকমের জাতীয় ভাবে “সম্মানিত” মানুষদের আমি অবলীলায় “দালাল” বলে আখ্যায়িত করি। এটা আমার এক ধরনের কান্ডজ্ঞানহীনতা ও অভদ্রতা। আমি স্বীকার করি, বাংলাদেশে “দালাল” কে দালাল বলাটা অভদ্রতা, কাণ্ডজ্ঞানহীনতা। ব্যক্তি মানুষ হিসাবে আমি খুব একটা ভদ্র গোছেরও নই, এটাও আমি মেনে নেই।

কিন্তু মুনতাসির মামুন বা জাফর ইকবাল কে দালাল বলাটা কেবলই আমার অভদ্র মস্তিষ্কের প্রকাশ নয়। সত্যনিষ্ঠ ইতিহাস এদেরকে ফ্যাসিবাদের দালাল হিসাবেই মনে রাখবে। কথায় কথায় এই সকল দালাল বুদ্ধিজীবিরা যে বাংলাদেশের ইতিহাস লেখেন, লিখতে চান, পড়াতে চান সেই বাংলাদেশের ইতিহাসে কি গুম হয়ে যাওয়া মাইকেল চাকমার কথা থাকে? খুন হওয়া কল্পনা চাকমা?  

কিংবা এরা যে ইতিহাস আমাদেরকে জানান, সেখানে কি পাহাড়ের দখলদারিত্বের কথা থাকে? পাহাড়ের দখলদারিত্ব, সেটলারদের খুন, ধর্ষণ, নিপীড়নের কথা থাকে? আর্মির নিপীড়নের কথা থাকে? কখনও এদেরকে দেখেছেন পাহাড়ের মানুষের উপরে চলমান এই সকল বর্বরতার বিরুদ্ধে দাঁড়াতে? অন্তত এদের নিজের “দলের” আমলে? তবুও এদেরকে “শ্রদ্ধা” করতে হবে। কারণ এরা জাতীয়ভাবে পরিচিত “বুদ্ধিজীবী” এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

আমি মান্য করার, শ্রদ্ধা করার এই সামাজিক প্রথাকে অস্বীকার করি। কিন্তু বাংলাদেশে দালাল বুদ্ধিজীবী কি কেবল এই দুইজন? না মোটেও তা নয়। বরং দালাল বুদ্ধিজীবির সংখ্যাই বেশী। ঠগ বাছতে গাঁ উজাড় হবার মতোই অবস্থা আমাদের। এই দালাল বুদ্ধিবৃত্তিক চক্কর এর বিরুদ্ধে কি আমাদের সৃজনশীল মানবিক বুদ্ধিজীবীরা সরব হবেন? প্লিজ… মাইকেল চাকমা সহ পাহাড়ে চলমান নিপীড়ন – অনাচারের বিরুদ্ধে কি একটা দীর্ঘ মেয়াদী ক্যাম্পেইন চলতে পারে? মাঠে ও সৎ – সৃজনশীল বুদ্ধিবৃত্তিক চত্বরে?  চাকমার সন্ধান চাই। পাহাড়ের সকল নিপীড়নের অবসান চাই।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকেল চাকমার সন্ধান চাই, পাহাড়ের সকল নিপীড়নের অবসান চাই?

শেয়ার করুন...

কুষ্টিয়া প্রতিনিধি মাহাবুবুল আলম:- প্রসঙ্গটা শুধু মাইকেল চাকমা’কে নিয়ে নয়। বরং খানিকটা ভিন্ন কথা লিখছি। মুনতাসির মামুন বা জাফর ইকবাল টাইপের বুদ্ধিজীবিরা আমাদের যে বাংলাদেশের কথা শোনান সেই বাংলাদেশে মাইকেল চাকমা’দের অবস্থা কেমন? অধ্যাপক মুনতাসির মামুন বা অধ্যাপক জাফর ইকবাল কে ফ্যাসিবাদের দালাল বলায় আমার বন্ধুদের অনেকেই রাগ করেছিলেন।

বিশেষত যারা আমার অগ্রজ, তারা রাগ করেছিলেন কিভাবে এই রকমের জাতীয় ভাবে “সম্মানিত” মানুষদের আমি অবলীলায় “দালাল” বলে আখ্যায়িত করি। এটা আমার এক ধরনের কান্ডজ্ঞানহীনতা ও অভদ্রতা। আমি স্বীকার করি, বাংলাদেশে “দালাল” কে দালাল বলাটা অভদ্রতা, কাণ্ডজ্ঞানহীনতা। ব্যক্তি মানুষ হিসাবে আমি খুব একটা ভদ্র গোছেরও নই, এটাও আমি মেনে নেই।

কিন্তু মুনতাসির মামুন বা জাফর ইকবাল কে দালাল বলাটা কেবলই আমার অভদ্র মস্তিষ্কের প্রকাশ নয়। সত্যনিষ্ঠ ইতিহাস এদেরকে ফ্যাসিবাদের দালাল হিসাবেই মনে রাখবে। কথায় কথায় এই সকল দালাল বুদ্ধিজীবিরা যে বাংলাদেশের ইতিহাস লেখেন, লিখতে চান, পড়াতে চান সেই বাংলাদেশের ইতিহাসে কি গুম হয়ে যাওয়া মাইকেল চাকমার কথা থাকে? খুন হওয়া কল্পনা চাকমা?  

কিংবা এরা যে ইতিহাস আমাদেরকে জানান, সেখানে কি পাহাড়ের দখলদারিত্বের কথা থাকে? পাহাড়ের দখলদারিত্ব, সেটলারদের খুন, ধর্ষণ, নিপীড়নের কথা থাকে? আর্মির নিপীড়নের কথা থাকে? কখনও এদেরকে দেখেছেন পাহাড়ের মানুষের উপরে চলমান এই সকল বর্বরতার বিরুদ্ধে দাঁড়াতে? অন্তত এদের নিজের “দলের” আমলে? তবুও এদেরকে “শ্রদ্ধা” করতে হবে। কারণ এরা জাতীয়ভাবে পরিচিত “বুদ্ধিজীবী” এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

আমি মান্য করার, শ্রদ্ধা করার এই সামাজিক প্রথাকে অস্বীকার করি। কিন্তু বাংলাদেশে দালাল বুদ্ধিজীবী কি কেবল এই দুইজন? না মোটেও তা নয়। বরং দালাল বুদ্ধিজীবির সংখ্যাই বেশী। ঠগ বাছতে গাঁ উজাড় হবার মতোই অবস্থা আমাদের। এই দালাল বুদ্ধিবৃত্তিক চক্কর এর বিরুদ্ধে কি আমাদের সৃজনশীল মানবিক বুদ্ধিজীবীরা সরব হবেন? প্লিজ… মাইকেল চাকমা সহ পাহাড়ে চলমান নিপীড়ন – অনাচারের বিরুদ্ধে কি একটা দীর্ঘ মেয়াদী ক্যাম্পেইন চলতে পারে? মাঠে ও সৎ – সৃজনশীল বুদ্ধিবৃত্তিক চত্বরে?  চাকমার সন্ধান চাই। পাহাড়ের সকল নিপীড়নের অবসান চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD