মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে অগ্নিকান্ড

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ-  বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ বদরুল আলমের অফিস কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘঠিত হয়েছে এবং এ ঘটনায় ১ মে ২০১৯ বুধবার সকালে বন্দর থানায় স্কুলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নম্বর-২৫। তাৎক্ষনিক অগ্নিকান্ডের খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া, অভিভাবক সদস্য কাজী কবির হোসাইন, আবু ইউসুফ ভূঁইয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান মিয়া ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাহিমা বেগম সহ সম্পৃক্ত সকলে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার সার্বিক দিক উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরী করার বিষয়ে সকলে সম্মিলিতভাবে মতামত দেন। বিষয়টি তাৎক্ষনিক বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাধারণ ডায়েরী ও প্রধান শিক্ষক বদরুল আলমের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মত ৩০ এপ্রিল ২০১৯ তারিখ মঙ্গলবার বিকেল ৪টার পর যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম সম্পন্ন হবার পর প্রধান শিক্ষকের কক্ষ সহ অন্যান্য সকল কক্ষ ভালভাবে তালাবদ্ধ করা হয়।

এদিন সন্ধ্যায় আনুমানিক ৭ঃ৩০ মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে মর্মে বিষয়টি বিদ্যালয়ের নৈশ প্রহরী ফজলুল হক দেখতে পান এবং সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে মোবাইল ফোনে অবহিত করেন। খবর পেয়ে প্রধান শিক্ষক সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাপকভাবে পানি প্রয়োগের মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। পুরো কক্ষ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং কক্ষের ভিতরে থাকা বেশীর ভাগ আসবাবপত্র ও যন্ত্রপাতি পুরে যায় বলে তাদের কাছে প্রতীয়মান হয়। সকলে ঘটনাস্থল পরিদর্শণ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

বিদ্যালয়ের ৩টি কম্পিউটার মনিটর ও ৩টি সিপিইউ, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ২টি মোবাইল ট্যাব, ৩টি কমিটির অনার বোর্ড, ১টি প্রধান শিক্ষকের নামের তালিকা, ১টি সিসি ক্যামেরার মেশিন, ১টি সভাপতি’র চেয়ার, ১টি প্রধান শিক্ষকের চেয়ার, ১টি এয়ারকুলার, ১টি হ্যান্ড মাইক, ১টি ফ্রিজ, ২টি দেয়াল ঘড়ি, খেলাধুলার সামগ্রী, দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র, ১টি পানির লিকুইড ও ২টি বাথরুমের দরজার আগুনে ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে অগ্নিকান্ড

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ-  বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ বদরুল আলমের অফিস কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘঠিত হয়েছে এবং এ ঘটনায় ১ মে ২০১৯ বুধবার সকালে বন্দর থানায় স্কুলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নম্বর-২৫। তাৎক্ষনিক অগ্নিকান্ডের খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া, অভিভাবক সদস্য কাজী কবির হোসাইন, আবু ইউসুফ ভূঁইয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান মিয়া ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাহিমা বেগম সহ সম্পৃক্ত সকলে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার সার্বিক দিক উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরী করার বিষয়ে সকলে সম্মিলিতভাবে মতামত দেন। বিষয়টি তাৎক্ষনিক বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাধারণ ডায়েরী ও প্রধান শিক্ষক বদরুল আলমের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মত ৩০ এপ্রিল ২০১৯ তারিখ মঙ্গলবার বিকেল ৪টার পর যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম সম্পন্ন হবার পর প্রধান শিক্ষকের কক্ষ সহ অন্যান্য সকল কক্ষ ভালভাবে তালাবদ্ধ করা হয়।

এদিন সন্ধ্যায় আনুমানিক ৭ঃ৩০ মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে মর্মে বিষয়টি বিদ্যালয়ের নৈশ প্রহরী ফজলুল হক দেখতে পান এবং সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে মোবাইল ফোনে অবহিত করেন। খবর পেয়ে প্রধান শিক্ষক সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাপকভাবে পানি প্রয়োগের মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। পুরো কক্ষ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং কক্ষের ভিতরে থাকা বেশীর ভাগ আসবাবপত্র ও যন্ত্রপাতি পুরে যায় বলে তাদের কাছে প্রতীয়মান হয়। সকলে ঘটনাস্থল পরিদর্শণ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

বিদ্যালয়ের ৩টি কম্পিউটার মনিটর ও ৩টি সিপিইউ, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ২টি মোবাইল ট্যাব, ৩টি কমিটির অনার বোর্ড, ১টি প্রধান শিক্ষকের নামের তালিকা, ১টি সিসি ক্যামেরার মেশিন, ১টি সভাপতি’র চেয়ার, ১টি প্রধান শিক্ষকের চেয়ার, ১টি এয়ারকুলার, ১টি হ্যান্ড মাইক, ১টি ফ্রিজ, ২টি দেয়াল ঘড়ি, খেলাধুলার সামগ্রী, দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র, ১টি পানির লিকুইড ও ২টি বাথরুমের দরজার আগুনে ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD