সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে মারা গেলেন বাবা

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ- সন্তানকে বাঁচাতে রিক্সা থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেলেন বাবা। এতে সামান্য আহত হয়েছেন ছেলে। একই ঘটনায় মারা গেছেন রিক্সা চালকও। বেকার থাকার পর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে রিক্সা চালানোর প্রথম দিনেই মারা গেলেন ঐ রিক্সা চালক। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার এস আই বাদশা আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আদমজী থেকে ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো-শ ১১-১৮৫৬) দ্রুত গতিতে এসে রিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যায়। অপরদিকে রিক্সারোহীকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রিক্সার যাত্রী নূর হোসেন (৫০) ও চালক আকাশ (১৭)। নিহত নূর হোসেন ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজারের মুরগী ব্যবসায়ী। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মঞ্জুরখোলা গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে। নিহত রিক্সা চালক আকাশ নেত্রকোণার মোহনগঞ্জের সাতু গ্রামের মাজাহারুলের ছেলে। সে পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতো।

নিহত নূর হোসেনের ছোট ভাই মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমার বড় ভাই ঢাকায় কাপ্তান বাজারে মুরগীর ব্যবসা শেষে বাসায় ফেরার পথে সন্তানসহ দুর্ঘটনার কবলে পড়েন। সন্তানকে বাঁচাতে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দিলে আমার ভাতিজা রাস্তার এক পাশে ছিটকে পড়ে। এতে ভাতিজা বেঁচে গেলেও আমার ভাই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়।

নিহত রিক্সা চালকের বড় বোন বলেন, কোন কাজ কর্ম না থাকায় মায়ের কাছে দোয়া চেয়ে আমার ভাই রিক্সা নিয়ে বের হয়েছিল। আয়-রোজগার করতে গিয়ে প্রথম দিনেই সে মারা যায়।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে মারা গেলেন বাবা

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ- সন্তানকে বাঁচাতে রিক্সা থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেলেন বাবা। এতে সামান্য আহত হয়েছেন ছেলে। একই ঘটনায় মারা গেছেন রিক্সা চালকও। বেকার থাকার পর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে রিক্সা চালানোর প্রথম দিনেই মারা গেলেন ঐ রিক্সা চালক। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার এস আই বাদশা আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আদমজী থেকে ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো-শ ১১-১৮৫৬) দ্রুত গতিতে এসে রিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যায়। অপরদিকে রিক্সারোহীকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রিক্সার যাত্রী নূর হোসেন (৫০) ও চালক আকাশ (১৭)। নিহত নূর হোসেন ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজারের মুরগী ব্যবসায়ী। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মঞ্জুরখোলা গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে। নিহত রিক্সা চালক আকাশ নেত্রকোণার মোহনগঞ্জের সাতু গ্রামের মাজাহারুলের ছেলে। সে পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতো।

নিহত নূর হোসেনের ছোট ভাই মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমার বড় ভাই ঢাকায় কাপ্তান বাজারে মুরগীর ব্যবসা শেষে বাসায় ফেরার পথে সন্তানসহ দুর্ঘটনার কবলে পড়েন। সন্তানকে বাঁচাতে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দিলে আমার ভাতিজা রাস্তার এক পাশে ছিটকে পড়ে। এতে ভাতিজা বেঁচে গেলেও আমার ভাই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়।

নিহত রিক্সা চালকের বড় বোন বলেন, কোন কাজ কর্ম না থাকায় মায়ের কাছে দোয়া চেয়ে আমার ভাই রিক্সা নিয়ে বের হয়েছিল। আয়-রোজগার করতে গিয়ে প্রথম দিনেই সে মারা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD