কেউ দেখেও, না দেখার ভান”ফতুল্লা বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার বুড়িগঙ্গা তীরে ঐতিহ্যবাহী ফতুল্লা বাজার। এই বাজারে বহু দূর-দূরান্ত থেকে কাঁচা সবজি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি আমদানী হয়। বর্তমানে বাংলাদেশের সকল জেলায় যখন শীতের মৌসুমে সবজি তরিতরকারি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মূল্যহৃাস পেয়েছে। ঠিক তখনই ফতুল্লা বাজারে প্রচুর আমদানী সত্ত্বেও তরিতরকারি ও নিত্য প্রয়োজনীয়-তে যেন অগ্নিমূল্য। সিন্ডিকেট ব্যবসায়ীরা চোখ বুঝে ক্রেতা সাধারণের পকেট কেটে নিচ্ছে।

শিল্প আবাসিক এলাকার এই বাজারের দ্রব্য মূল্য নিয়ে স্বল্প বেতনভোগী সাধারণ মানুষের ভোগান্তি তুঙ্গে। নারায়ণগঞ্জের শস্য ভান্ডার হিসেবে খ্যাত ফতুল্লা থানার বক্তাবলী পরগণা ও মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ-এর বাকতারচর, ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও কাঁচাবাজার আমদানী করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে খাদ্যদ্রব্য আমদানী করা হয় ফতুল্লায়। তবুও দাম কমছে না এই বাজারের খাদ্যদ্রব্য মূল্যে। প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আজাদ প্লাজা থেকে বন্ধু মহল ক্লাব-এর সামনের রাস্তা পর্যন্ত বিশাল তরিতরকারির বাজার বসে। এখান থেকে বিভিন্ন তরকারি ব্যবসায়ীরা তাদের ভ্যান ও ইজিবাইক যোগে বিভিন্ন বাজারে সবজি নিয়ে বিক্রি করছে। সবজি ফেরিওয়ালারাও পাড়া-মহল্লায় ফেরী করে বিক্রি করছে। বিভিন্ন বাজারে কম দামে বিক্রি করলেও ফতুল্লা বাজারের ব্যবসায়ীরা প্রচুর দাম হাঁকছে তরিতরকারিতে। মূল্য বৃদ্ধির কারণেই দিন দিন বাজারে ক্রেতা সাধারণের সংখ্যা কমে যাচ্ছে। এতে করে ফতুল্লা বাজার-এর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। দিনদিন পাড়া মহল্লায় ফেরীওয়ালাদের মিনি বাজার গড়ে উঠছে।

অতীতে ফতুল্লা থানার এই ঐতিহ্যবাহী বাজারে মানুষ দূর-দূরান্ত থেকে বাজার করতে আসতেন। ফতুল্লা বাজার থেকে দৈনন্দিন বাজার করতে হতো। এখন পাড়া-মহল্লায় ছোট ছোট বাজার গড়ে উঠেছে। ছোটখাটো মিলিয়ে প্রায় অর্ধশত বাজার গড়ে উঠেছে। বিভিন্ন জায়গায় কাশিপুর, বিসিক, পঞ্চবটি, বউবাজার, দাপা, শিবু মার্কেট, মাওলা বাজার, ফাজিলপুর, পাগলা, মাসদাইর, লালপুর, পৌষার পুকুরপাড়, আলামিনবাগ, টাগারপাড়, পাচঁতলা কলোনী, গাবতলী, শিষমহলসহ অনেক জায়গায় গড়ে উঠেছে। এইসব বাজারের বিক্রি মূল্য তালিকা কিংবা সরকারি কোনো মনিটরিং নেই । এব্যাপারে ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যেটা বললেন সেটা আমি প্রথম শুনলাম। পবিত্র রমজান মাসকে উপলক্ষ্য করে ২দিন পুর্বে ডিসি অফিসে একটি মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য যের সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। আমরা আজ বাজার ও আশপাশে মাইকিং করেছি যেন ব্যবসায়ীরা কোন প্রকার অনিয়ম না করতে পারে। যদি এমন কোন গুরুতর অভিযোগ আপনাদের কাছে থাকে তাহলে আমাদেও অবশ্যই জানাবেন আমরা ঐ দোকানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

বাজারের দোকানের মূল্য থেকে বাইরে ফুটপাতের দর ছিল বরং ৫-১০ টাকা বেশি। আসলে এই বাজারে দোকানদাররা একটা সিন্ডিকেট তৈরি করে ব্যবসা করছে বলে সাধারণ মানুষের অভিযোগ। সমস্ত দায়টা যেন বাজার কমিটি ও বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা-কর্মচারীদের উপরে গিয়ে পড়ছে। সত্যিকার অর্থে “কেউ দেখেও, না দেখার ভান করছে” বলে এমনটাই সাধারণ মানুষের অভিযোগ। এব্যাপারে সাধারণ ক্রেতারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কেউ দেখেও, না দেখার ভান”ফতুল্লা বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার বুড়িগঙ্গা তীরে ঐতিহ্যবাহী ফতুল্লা বাজার। এই বাজারে বহু দূর-দূরান্ত থেকে কাঁচা সবজি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি আমদানী হয়। বর্তমানে বাংলাদেশের সকল জেলায় যখন শীতের মৌসুমে সবজি তরিতরকারি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মূল্যহৃাস পেয়েছে। ঠিক তখনই ফতুল্লা বাজারে প্রচুর আমদানী সত্ত্বেও তরিতরকারি ও নিত্য প্রয়োজনীয়-তে যেন অগ্নিমূল্য। সিন্ডিকেট ব্যবসায়ীরা চোখ বুঝে ক্রেতা সাধারণের পকেট কেটে নিচ্ছে।

শিল্প আবাসিক এলাকার এই বাজারের দ্রব্য মূল্য নিয়ে স্বল্প বেতনভোগী সাধারণ মানুষের ভোগান্তি তুঙ্গে। নারায়ণগঞ্জের শস্য ভান্ডার হিসেবে খ্যাত ফতুল্লা থানার বক্তাবলী পরগণা ও মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ-এর বাকতারচর, ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও কাঁচাবাজার আমদানী করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে খাদ্যদ্রব্য আমদানী করা হয় ফতুল্লায়। তবুও দাম কমছে না এই বাজারের খাদ্যদ্রব্য মূল্যে। প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আজাদ প্লাজা থেকে বন্ধু মহল ক্লাব-এর সামনের রাস্তা পর্যন্ত বিশাল তরিতরকারির বাজার বসে। এখান থেকে বিভিন্ন তরকারি ব্যবসায়ীরা তাদের ভ্যান ও ইজিবাইক যোগে বিভিন্ন বাজারে সবজি নিয়ে বিক্রি করছে। সবজি ফেরিওয়ালারাও পাড়া-মহল্লায় ফেরী করে বিক্রি করছে। বিভিন্ন বাজারে কম দামে বিক্রি করলেও ফতুল্লা বাজারের ব্যবসায়ীরা প্রচুর দাম হাঁকছে তরিতরকারিতে। মূল্য বৃদ্ধির কারণেই দিন দিন বাজারে ক্রেতা সাধারণের সংখ্যা কমে যাচ্ছে। এতে করে ফতুল্লা বাজার-এর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। দিনদিন পাড়া মহল্লায় ফেরীওয়ালাদের মিনি বাজার গড়ে উঠছে।

অতীতে ফতুল্লা থানার এই ঐতিহ্যবাহী বাজারে মানুষ দূর-দূরান্ত থেকে বাজার করতে আসতেন। ফতুল্লা বাজার থেকে দৈনন্দিন বাজার করতে হতো। এখন পাড়া-মহল্লায় ছোট ছোট বাজার গড়ে উঠেছে। ছোটখাটো মিলিয়ে প্রায় অর্ধশত বাজার গড়ে উঠেছে। বিভিন্ন জায়গায় কাশিপুর, বিসিক, পঞ্চবটি, বউবাজার, দাপা, শিবু মার্কেট, মাওলা বাজার, ফাজিলপুর, পাগলা, মাসদাইর, লালপুর, পৌষার পুকুরপাড়, আলামিনবাগ, টাগারপাড়, পাচঁতলা কলোনী, গাবতলী, শিষমহলসহ অনেক জায়গায় গড়ে উঠেছে। এইসব বাজারের বিক্রি মূল্য তালিকা কিংবা সরকারি কোনো মনিটরিং নেই । এব্যাপারে ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যেটা বললেন সেটা আমি প্রথম শুনলাম। পবিত্র রমজান মাসকে উপলক্ষ্য করে ২দিন পুর্বে ডিসি অফিসে একটি মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য যের সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। আমরা আজ বাজার ও আশপাশে মাইকিং করেছি যেন ব্যবসায়ীরা কোন প্রকার অনিয়ম না করতে পারে। যদি এমন কোন গুরুতর অভিযোগ আপনাদের কাছে থাকে তাহলে আমাদেও অবশ্যই জানাবেন আমরা ঐ দোকানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

বাজারের দোকানের মূল্য থেকে বাইরে ফুটপাতের দর ছিল বরং ৫-১০ টাকা বেশি। আসলে এই বাজারে দোকানদাররা একটা সিন্ডিকেট তৈরি করে ব্যবসা করছে বলে সাধারণ মানুষের অভিযোগ। সমস্ত দায়টা যেন বাজার কমিটি ও বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা-কর্মচারীদের উপরে গিয়ে পড়ছে। সত্যিকার অর্থে “কেউ দেখেও, না দেখার ভান করছে” বলে এমনটাই সাধারণ মানুষের অভিযোগ। এব্যাপারে সাধারণ ক্রেতারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD