গলাচিপায় প্রতিবন্ধীকে মারধর হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী মোঃ নুরুল ইসলাম মাতব্বর (৩৫) কে মারধর করেছে এলাকার প্রভাবশালীরা। প্রতিবন্ধী নুরুল ইসলাম মাতব্বর হচ্ছেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামাড় হাওলা গ্রামের শাহাজাহান মাতব্বরের ছেলে। ঘটনাসূত্রে জানা যায় শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে কাটাখালী বাজারে প্রতিপক্ষের হামালার শিকার হন। পরে আহত অবস্থায় ওই রাতেই প্রতিবন্ধী নুরুল ইসলাম মাতব্বরকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, প্রকিবন্ধী নুরুল ইসলামের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১নং বেডে ভর্তি আছে। এ বিষয়ে আহত নুরুল ইসলাম মাতব্বর জানান, আমার বোনের জামাইর সাথে ক্ষেতে গরুর বাছুর ঢোকাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে চরাও হয়ে আমাদের একই এলাকার রিয়াজ খলিফা, জাফর খলিফা , মনির খলিফাসহ আরও নাম না জানা অনেকে এলোপাথারিভাবে আমাকে মারতে থাকে। আমার ডাকচিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। এ বিষয়ে নুরুল ইসলাম মাতব্বরের বোন জামাই চাঁনমিয়া বয়াতি বলেন, আমার সাথে কথাকাটাকাটির একপর্যায়ে আমার শ্যালক প্রতিবন্ধি নুরুল ইসলাম ঘটনাস্থলে আসলে হঠাৎ করে চড়াও হয়ে রিয়াজসহ সকলে আমার শ্যালককে এলোপাথারিভাবে মারতে থাকে। এ বিষয়ে রিয়াজ খলিফার কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য মিলন মাতব্বর বলেন ঘটনাটি আমি শুনেছি এবং চেয়ারম্যানকে জানিয়েছি। ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা খান বলেন, আমি হাসপাতালে গিয়ে প্রতিবন্ধী নুরুল ইসলামকে দেখে এসেছি। দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মিমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় প্রতিবন্ধীকে মারধর হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী মোঃ নুরুল ইসলাম মাতব্বর (৩৫) কে মারধর করেছে এলাকার প্রভাবশালীরা। প্রতিবন্ধী নুরুল ইসলাম মাতব্বর হচ্ছেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামাড় হাওলা গ্রামের শাহাজাহান মাতব্বরের ছেলে। ঘটনাসূত্রে জানা যায় শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে কাটাখালী বাজারে প্রতিপক্ষের হামালার শিকার হন। পরে আহত অবস্থায় ওই রাতেই প্রতিবন্ধী নুরুল ইসলাম মাতব্বরকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, প্রকিবন্ধী নুরুল ইসলামের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১নং বেডে ভর্তি আছে। এ বিষয়ে আহত নুরুল ইসলাম মাতব্বর জানান, আমার বোনের জামাইর সাথে ক্ষেতে গরুর বাছুর ঢোকাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে চরাও হয়ে আমাদের একই এলাকার রিয়াজ খলিফা, জাফর খলিফা , মনির খলিফাসহ আরও নাম না জানা অনেকে এলোপাথারিভাবে আমাকে মারতে থাকে। আমার ডাকচিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। এ বিষয়ে নুরুল ইসলাম মাতব্বরের বোন জামাই চাঁনমিয়া বয়াতি বলেন, আমার সাথে কথাকাটাকাটির একপর্যায়ে আমার শ্যালক প্রতিবন্ধি নুরুল ইসলাম ঘটনাস্থলে আসলে হঠাৎ করে চড়াও হয়ে রিয়াজসহ সকলে আমার শ্যালককে এলোপাথারিভাবে মারতে থাকে। এ বিষয়ে রিয়াজ খলিফার কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য মিলন মাতব্বর বলেন ঘটনাটি আমি শুনেছি এবং চেয়ারম্যানকে জানিয়েছি। ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা খান বলেন, আমি হাসপাতালে গিয়ে প্রতিবন্ধী নুরুল ইসলামকে দেখে এসেছি। দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মিমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD