ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

শেয়ার করুন...

কথায় আছে, ‘কয়লা ধুইলে ময়লা যায় না, আর মানুষের স্বভাব পরিবর্তন হয় না।’ এর এক জীবন্ত প্রমাণ ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুখ্যাত ডাকাত গিয়াস উদ্দিন গেসুর ছেলে শাকিল।

শৈশবে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের মধ্য দিয়ে অপরাধ জগতে হাতেখড়ি হওয়া এই শাকিল বর্তমানে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

এক নজরে অপরাধের খতিয়ান:
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর বয়সেই শাকিল এক মেয়েকে ধর্ষণ ও হত্যা করে। সেই সময় তার বাবা ডাকাত গেসু বিপুল অংকের টাকা খরচ করে ঘটনাটি ধামাচাপা দিয়ে শাকিলকে বিদেশে পাঠিয়ে দেন। দেশের পরিস্থিতি কিছুটা থিতিয়ে এলে সে পুনরায় ফিরে এসে অপরাধে জড়িয়ে পড়ে। বিগত ফ্যাসিবাদের আমলে চিহ্নিত সন্ত্রাসী ‘বিল্লু বাহিনী’র সাথে আঁতাত করে নরসিংপুর এলাকায় মাদক ও ভূমিদস্যুতার রামরাজত্ব কায়েম করেন শাকিল ও তার সশস্ত্র ক্যাডার বাহিনী।

একটি বিতর্কিত ও অপরাধী পরিবার:
অনুসন্ধানে জানা যায়, শাকিলের পুরো পরিবারই অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত। তার ভাই মেহেদী হাসান সুমন একজন চিহ্নিত ভূমিদস্যু, শ্যামল অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং সাঈদ সরাসরি অটোরিক্সা চোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। মেঝ ভাই শামীম ভদ্রবেশী লেবাস ধরে ভাইদের সকল অপকর্মের ছায়া দেয়। পরিবারের ছোট ছেলে শাওনও বর্তমানে ভাইদের পদাঙ্ক অনুসরণ করে অপরাধ জগতে পা রেখেছে।

রাজনৈতিক পটপরিবর্তন ও পুনর্বাসন:
৫ই আগস্টের পটপরিবর্তনের পর শাকিল কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে বিএনপির কিছু নেতার  ছত্রছায়ায় এলাকায় পুনরায় আধিপত্য বিস্তার শুরু করেছে। অভিযোগ রয়েছে, হোসেন বিপুল অংকের অর্থের বিনিময়ে এই বিতর্কিত আওয়ামী পরিবারকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করছেন।

প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন:
শাকিলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করছে না। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে সে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় গত দুই দিন আগে এক স্থানীয় বিএনপি নেতাকে সুইচ গিয়ার দিয়ে আঘাত করার চেষ্টা চালায় শাকিল। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

মনির হোসেনকে সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা গনমাধ্যমে প্রচার হলে উক্ত সন্ত্রাসী বাহিনী মনির হোসেনের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে উল্টো একটি অনলাইন ও ফেইসবুক পেজে বক্তব্য দিয়ে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এবং এ ঘটনায় মৎস্যজীবী দলনেতা হোসেন জড়িত নয় বলে স্বীকারোক্তি আদায়ে বাধ্য করে।

এলাকাবাসীর দাবি:
স্থানীয় বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন চিহ্নিত অপরাধী পরিবারের সাহস হয় কীভাবে এলাকায় অশান্তি তৈরি করার?” কাশিপুর ও নরসিংপুর এলাকাবাসী এই লম্পট, মাদকাসক্ত ও ভূমিদস্যু শাকিলসহ তার পুরো পরিবারকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

শেয়ার করুন...

কথায় আছে, ‘কয়লা ধুইলে ময়লা যায় না, আর মানুষের স্বভাব পরিবর্তন হয় না।’ এর এক জীবন্ত প্রমাণ ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুখ্যাত ডাকাত গিয়াস উদ্দিন গেসুর ছেলে শাকিল।

শৈশবে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের মধ্য দিয়ে অপরাধ জগতে হাতেখড়ি হওয়া এই শাকিল বর্তমানে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

এক নজরে অপরাধের খতিয়ান:
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর বয়সেই শাকিল এক মেয়েকে ধর্ষণ ও হত্যা করে। সেই সময় তার বাবা ডাকাত গেসু বিপুল অংকের টাকা খরচ করে ঘটনাটি ধামাচাপা দিয়ে শাকিলকে বিদেশে পাঠিয়ে দেন। দেশের পরিস্থিতি কিছুটা থিতিয়ে এলে সে পুনরায় ফিরে এসে অপরাধে জড়িয়ে পড়ে। বিগত ফ্যাসিবাদের আমলে চিহ্নিত সন্ত্রাসী ‘বিল্লু বাহিনী’র সাথে আঁতাত করে নরসিংপুর এলাকায় মাদক ও ভূমিদস্যুতার রামরাজত্ব কায়েম করেন শাকিল ও তার সশস্ত্র ক্যাডার বাহিনী।

একটি বিতর্কিত ও অপরাধী পরিবার:
অনুসন্ধানে জানা যায়, শাকিলের পুরো পরিবারই অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত। তার ভাই মেহেদী হাসান সুমন একজন চিহ্নিত ভূমিদস্যু, শ্যামল অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং সাঈদ সরাসরি অটোরিক্সা চোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। মেঝ ভাই শামীম ভদ্রবেশী লেবাস ধরে ভাইদের সকল অপকর্মের ছায়া দেয়। পরিবারের ছোট ছেলে শাওনও বর্তমানে ভাইদের পদাঙ্ক অনুসরণ করে অপরাধ জগতে পা রেখেছে।

রাজনৈতিক পটপরিবর্তন ও পুনর্বাসন:
৫ই আগস্টের পটপরিবর্তনের পর শাকিল কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে বিএনপির কিছু নেতার  ছত্রছায়ায় এলাকায় পুনরায় আধিপত্য বিস্তার শুরু করেছে। অভিযোগ রয়েছে, হোসেন বিপুল অংকের অর্থের বিনিময়ে এই বিতর্কিত আওয়ামী পরিবারকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করছেন।

প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন:
শাকিলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করছে না। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে সে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় গত দুই দিন আগে এক স্থানীয় বিএনপি নেতাকে সুইচ গিয়ার দিয়ে আঘাত করার চেষ্টা চালায় শাকিল। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

মনির হোসেনকে সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা গনমাধ্যমে প্রচার হলে উক্ত সন্ত্রাসী বাহিনী মনির হোসেনের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে উল্টো একটি অনলাইন ও ফেইসবুক পেজে বক্তব্য দিয়ে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এবং এ ঘটনায় মৎস্যজীবী দলনেতা হোসেন জড়িত নয় বলে স্বীকারোক্তি আদায়ে বাধ্য করে।

এলাকাবাসীর দাবি:
স্থানীয় বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন চিহ্নিত অপরাধী পরিবারের সাহস হয় কীভাবে এলাকায় অশান্তি তৈরি করার?” কাশিপুর ও নরসিংপুর এলাকাবাসী এই লম্পট, মাদকাসক্ত ও ভূমিদস্যু শাকিলসহ তার পুরো পরিবারকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD