সব রোগ মুক্তির সেই পানির কল থেকে আবারও পানি নেওয়ার হিড়িক !

শেয়ার করুন...

ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামে সুনশান নীরবতা ভেঙ্গে মধ্যরাতে অচেনা নারী পুরুষের ভীড়। উৎসুক গ্রামবাসি তন্দ্রাচ্ছন্ন চোখে ঘর থেকে বেরিয়ে দেখেন আবার সেই আলোচিত পানির কল থেকে পানি সংগ্রহ শুরু হয়েছে। কে বা কারা মাঠের স্যালো মেশিন থেকে টিউবওয়েলের মাথা খুলে এনে সেখানে লাগিয়ে দিয়েছে। ব্যাস ! এতেই গুজবে কান দেওয়া মানুষগুলো দুর দুরান্ত থেকে মেঘলা আকাশ ও ঘুটঘুটে অন্ধকার মাড়িয়ে ছুটে আসছে পানি নিতে। তাদের বিশ্বাস এই কলের পানি খেলে নাকি ক্যান্সার, প্যারালাইজড, অন্ধত্ব, বোবা, গ্যাস্ট্রিকসহ সব রোগ সারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ টিউবওয়েলটি অপসারণের নির্দেশ দেন। ঝিনাইদহ সদরের ইউএনও শাম্মি ইসলাম ঘটনাস্থল ঘুরে দেখেন ঘটনাটি স্রেফ গুজব। এই পানি পান করে কারো রোগ ভাল হয়েছে এমন কাউকে পাননি। এও দেখা গেছে প্রথম দিন পানি নিয়ে দ্বিতীয় দিন আর কেও আসেনি। যারা আসছে তারা গুজবে কান দিয়ে আসছে। ইউএনও সরেজমিন দেখে আসার পর মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ফাড়ির এসআই মোঃ দেলোয়ার হোসেন পানির কলটি খুলে নিয়ে যান। হুজুগে বাঙ্গালী কলের পানি না পেয়ে কলের গোড়ায় পানি ঢেলে সেই কাদা মাটি মেখে বাড়ি ফিরছিল। অবশেষে শুক্রবার মধ্যরাতে প্রশাসনের নজরদারী ও বিধিনিষেধ অমান্য করে আবারো সেখানে কলের মাথা বসিয়ে পানি নিতে শুরু করেছে মানুষ। তবে রাতের বেলা মেয়েদের চেয়ে পুরুষ মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। এই রাতে দেখা গেছে সুদুর পটুয়াখালী থেকে আজব এই কলের পানি নিতে এসেছে একজন। আমরা জানি ঝিনাইদহ পুলিশ লাইনে নুর আহাদ নামে এক ব্যাটালিয়ন সদস্য মুরগীর গোস্তের সাথে পানি পড়া দিয়ে দেশ ব্যাপী আলোচনায় আসে। চলচিত্র জগতের খলনায়ক মরহুম রাজিবও আসেন সে সময় কবিরাজ নুর আহাদের পানি পড়া নিতে। রাজিব ছিলেন ক্যান্সারে আক্রান্ত। নুর আহাদের পানি পড়ায় রাজিবের রোগ সারেনি। শেষ পর্যন্ত তিনি হার মানেন মৃত্যুর কাছে। নুর আহাদকে বিতাড়িত করতে ঝিনাইদহ শহর হয়েছিল রনক্ষেত্র। তাই কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আলোচিত এই টিউবওয়েলের শেকড় উপড়ে ফেলতে হবে। আর এই কলের পেছনে যারা গুজব ছড়িয়ে কলকাঠি নাড়ছে, ফায়দা লুটছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

সর্বশেষ সংবাদ

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

 সব রোগ মুক্তির সেই পানির কল থেকে আবারও পানি নেওয়ার হিড়িক !

শেয়ার করুন...

ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামে সুনশান নীরবতা ভেঙ্গে মধ্যরাতে অচেনা নারী পুরুষের ভীড়। উৎসুক গ্রামবাসি তন্দ্রাচ্ছন্ন চোখে ঘর থেকে বেরিয়ে দেখেন আবার সেই আলোচিত পানির কল থেকে পানি সংগ্রহ শুরু হয়েছে। কে বা কারা মাঠের স্যালো মেশিন থেকে টিউবওয়েলের মাথা খুলে এনে সেখানে লাগিয়ে দিয়েছে। ব্যাস ! এতেই গুজবে কান দেওয়া মানুষগুলো দুর দুরান্ত থেকে মেঘলা আকাশ ও ঘুটঘুটে অন্ধকার মাড়িয়ে ছুটে আসছে পানি নিতে। তাদের বিশ্বাস এই কলের পানি খেলে নাকি ক্যান্সার, প্যারালাইজড, অন্ধত্ব, বোবা, গ্যাস্ট্রিকসহ সব রোগ সারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ টিউবওয়েলটি অপসারণের নির্দেশ দেন। ঝিনাইদহ সদরের ইউএনও শাম্মি ইসলাম ঘটনাস্থল ঘুরে দেখেন ঘটনাটি স্রেফ গুজব। এই পানি পান করে কারো রোগ ভাল হয়েছে এমন কাউকে পাননি। এও দেখা গেছে প্রথম দিন পানি নিয়ে দ্বিতীয় দিন আর কেও আসেনি। যারা আসছে তারা গুজবে কান দিয়ে আসছে। ইউএনও সরেজমিন দেখে আসার পর মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ফাড়ির এসআই মোঃ দেলোয়ার হোসেন পানির কলটি খুলে নিয়ে যান। হুজুগে বাঙ্গালী কলের পানি না পেয়ে কলের গোড়ায় পানি ঢেলে সেই কাদা মাটি মেখে বাড়ি ফিরছিল। অবশেষে শুক্রবার মধ্যরাতে প্রশাসনের নজরদারী ও বিধিনিষেধ অমান্য করে আবারো সেখানে কলের মাথা বসিয়ে পানি নিতে শুরু করেছে মানুষ। তবে রাতের বেলা মেয়েদের চেয়ে পুরুষ মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। এই রাতে দেখা গেছে সুদুর পটুয়াখালী থেকে আজব এই কলের পানি নিতে এসেছে একজন। আমরা জানি ঝিনাইদহ পুলিশ লাইনে নুর আহাদ নামে এক ব্যাটালিয়ন সদস্য মুরগীর গোস্তের সাথে পানি পড়া দিয়ে দেশ ব্যাপী আলোচনায় আসে। চলচিত্র জগতের খলনায়ক মরহুম রাজিবও আসেন সে সময় কবিরাজ নুর আহাদের পানি পড়া নিতে। রাজিব ছিলেন ক্যান্সারে আক্রান্ত। নুর আহাদের পানি পড়ায় রাজিবের রোগ সারেনি। শেষ পর্যন্ত তিনি হার মানেন মৃত্যুর কাছে। নুর আহাদকে বিতাড়িত করতে ঝিনাইদহ শহর হয়েছিল রনক্ষেত্র। তাই কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আলোচিত এই টিউবওয়েলের শেকড় উপড়ে ফেলতে হবে। আর এই কলের পেছনে যারা গুজব ছড়িয়ে কলকাঠি নাড়ছে, ফায়দা লুটছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD