মাথায় ক্ষত নিয়ে অসহ্য যন্ত্রনায় মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ নারী!

শেয়ার করুন...

যে বৃদ্ধ বয়সে ছোট শিশুদের মত স্বজনদের আদরে ঘরে বসে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় হাতে তজবী নিয়ে প্রার্থনা করার কথা সেই বৃদ্ধ বয়সে মাথায় ক্ষত (পচন) নিয়ে অসহ্য যন্ত্রনায় রাস্তার পাশে মৃত্যুর প্রহর গুনছেন অজ্ঞাত এক বৃদ্ধ নারী (৬০)। নিজের পরিচয়ও বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এ বৃদ্ধ নারী রাস্তার পাশে বসেই রোদে পুড়ছেন এবং বৃষ্টিতে ভীজে কোনমতে বেঁচে আছেন তিনি। এলাকার কয়েকজন মিলে ওই নারীকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষার বৃথা চেষ্টায় গাছের কয়েকটি ডাল, এক টুকরো পলিথিন ইট বিছিয়ে রাস্তার পাশেই ছাপড়া দিয়ে রেখেছেন। মাঝে মধ্যে তাকে দুয়েক বেলা খেতেও দেয়া হয়। এমনই হৃদয় বিদারক ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরেরহাট বাজারের দক্ষিণ প্রান্ত এলাকার। বাজার এলাকার কয়েকজন যুবক মিলে ওই নারীর ক্ষত মাথায় যাতে মাছি না পড়ে এ জন্য ঔষধ (ফ্যানাইল) দিয়েছেন। স্থানীয় দিনমজুর হারুন হোসেন মাঝে মধ্যে তাকে ভাত খাওয়ার জন্য দিলেও তা অনেক সময় কুকুরে খেয়ে ফেলে। ময়লা ত্যাগ করে পরিবেশ নষ্ট করায় তাকে নির্জন ওইস্থানে রাখা হয়েছে। হারুন হোসেন জানান, কয়েক মাস ধরে মানুসিক ভারসাম্যহীন এ নারী শারীরিকভাবে সুস্থ্য অবস্থায় আসেন। কিন্তু কয়েক মাস এভাবে অযতেœ অবহেলায় থাকার কারনে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পচন ধরে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। নোংরা অবস্থায় থাকায় কেহই তার কাছে যেতেও চায় না। রাজাপুরের পুটিয়াখালি মীরের হাট কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন হোসেন জানান, ওই নারী তার পরিচয় বলতে পারে না। দ্রুত যদি এ নারীকে উদ্ধার করে চিকিৎসা না করানো যায়, তবে যে কোন সময় এভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করবে। প্রশাসনের উচিত তাকে উদ্ধার করে চিকিৎসা করানো এবং তার পরিচয় খুজে বের করে স্বজনদের কাছে পৌঁছে দেয়া। জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে যদি কোন অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা হয়, সে ক্ষেত্রে চিকিৎসা সহায়তা দেয়া হয়। কিন্তু উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য কোন সংস্থা বা সরকারিভাবে উপজেলা পর্যায়ে কোন প্রতিষ্ঠান নেই।

সর্বশেষ সংবাদ

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

» যশোরে ৪৯ বিজিবির অভিযানে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

» আজমেরী ওসমানের সহযোগী অস্ত্রসহ পাভেল গ্রেফতার 

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাথায় ক্ষত নিয়ে অসহ্য যন্ত্রনায় মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ নারী!

শেয়ার করুন...

যে বৃদ্ধ বয়সে ছোট শিশুদের মত স্বজনদের আদরে ঘরে বসে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় হাতে তজবী নিয়ে প্রার্থনা করার কথা সেই বৃদ্ধ বয়সে মাথায় ক্ষত (পচন) নিয়ে অসহ্য যন্ত্রনায় রাস্তার পাশে মৃত্যুর প্রহর গুনছেন অজ্ঞাত এক বৃদ্ধ নারী (৬০)। নিজের পরিচয়ও বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এ বৃদ্ধ নারী রাস্তার পাশে বসেই রোদে পুড়ছেন এবং বৃষ্টিতে ভীজে কোনমতে বেঁচে আছেন তিনি। এলাকার কয়েকজন মিলে ওই নারীকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষার বৃথা চেষ্টায় গাছের কয়েকটি ডাল, এক টুকরো পলিথিন ইট বিছিয়ে রাস্তার পাশেই ছাপড়া দিয়ে রেখেছেন। মাঝে মধ্যে তাকে দুয়েক বেলা খেতেও দেয়া হয়। এমনই হৃদয় বিদারক ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরেরহাট বাজারের দক্ষিণ প্রান্ত এলাকার। বাজার এলাকার কয়েকজন যুবক মিলে ওই নারীর ক্ষত মাথায় যাতে মাছি না পড়ে এ জন্য ঔষধ (ফ্যানাইল) দিয়েছেন। স্থানীয় দিনমজুর হারুন হোসেন মাঝে মধ্যে তাকে ভাত খাওয়ার জন্য দিলেও তা অনেক সময় কুকুরে খেয়ে ফেলে। ময়লা ত্যাগ করে পরিবেশ নষ্ট করায় তাকে নির্জন ওইস্থানে রাখা হয়েছে। হারুন হোসেন জানান, কয়েক মাস ধরে মানুসিক ভারসাম্যহীন এ নারী শারীরিকভাবে সুস্থ্য অবস্থায় আসেন। কিন্তু কয়েক মাস এভাবে অযতেœ অবহেলায় থাকার কারনে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পচন ধরে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। নোংরা অবস্থায় থাকায় কেহই তার কাছে যেতেও চায় না। রাজাপুরের পুটিয়াখালি মীরের হাট কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন হোসেন জানান, ওই নারী তার পরিচয় বলতে পারে না। দ্রুত যদি এ নারীকে উদ্ধার করে চিকিৎসা না করানো যায়, তবে যে কোন সময় এভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করবে। প্রশাসনের উচিত তাকে উদ্ধার করে চিকিৎসা করানো এবং তার পরিচয় খুজে বের করে স্বজনদের কাছে পৌঁছে দেয়া। জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে যদি কোন অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা হয়, সে ক্ষেত্রে চিকিৎসা সহায়তা দেয়া হয়। কিন্তু উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য কোন সংস্থা বা সরকারিভাবে উপজেলা পর্যায়ে কোন প্রতিষ্ঠান নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD