টাঙ্গাইলের ভূঞাপুরে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

শেয়ার করুন...

টাঙ্গাইলের ভূঞাপুরের ইউএনও ঝোটন চন্দ বর্ন্যাতদের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন। অসহায় বন্যা কবলিতদের ত্রাণ নিশ্চিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন তিনি। এছাড়া ইউএনওর উদ্যোগে উপজেলায় ৩০টি ভ্রাম্যমান টয়লেট, ২০টি অস্থায়ী টিউবওয়েল নির্মাণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, উপজেলার পৌরসভাসহ গাবসারা, অজুর্না, গোবিন্দাসী, ফলদা, নিকরাইল ও অলোয়া ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করায় মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এর মধ্যে গাবসারা, অর্জুনা ও গোবিন্দাসী ইউনিয়নে বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এ সময় মানুষের কষ্ট লাঘবের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন মানুষের দুয়ারে যাচ্ছেন ত্রাণ নিয়ে। দেয়া হচ্ছে শুকনো খাবার ও ওষুধ। উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বন্যাদুর্গত ২০ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যাকবলিত মানুষের পয়নিষ্কাশনের জন্য ৩০টি ভ্রাম্যমান টয়লেট, খাবার পানির জন্য ২০টি অস্থায়ী টিউবওয়েল নির্মাণ, ৯০ হাজার বিশুদ্ধকরণ ট্যাবলেট, গো-খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।

১০ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ৫ হাজার পরিবারকে স্বাস্থ্যসেবা ও অর্ধশতাধিক আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার পরিবারকে আশ্রয় প্রদান করা হয়েছে। এছাড়া ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে প্রশাসন থেকে। ত্রাণ পাওয়া গাবসারা ইউনিয়নের রুলীপাড়া গ্রামের জিন্নত আলী জানান, বন্যায় বাড়িতে পানি ঢুকেছে। প্রশাসন থেকে আমরা চাল ও শুকনা খাবার পেয়েছি। ত্রাণ না পেলে না খেয়ে থাকতে হতো। ত্রাণ পাওয়া অনেকেই জানান, ইউএনও রিলিফ (ত্রাণ) দিয়েছেন। প্রতি বছরই বন্যা হয়, ত্রাণ পায়। কিন্তু বড় স্যারেরা আসেন না। এবার বড় স্যারের হাত থেকে রিলিফ পেয়েছি।

অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা জানান, বন্যার হওয়ার সঙ্গে সঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা শুরু হয়েছে। ইউএনও চরাঞ্চলে গিয়ে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। এছাড়া বন্যা পরিবর্তী বিষয়ে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ইউএনও সর্বক্ষণ বন্যাকবলিতদের খোঁজ-খবর নিচ্ছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। সব বর্ন্যাতদের ত্রাণ নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ভাঙন কবলিত ও বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোসহ মানুষের জন্য ভ্রাম্যমান টয়লেট, অস্থায়ী টিউবওয়েল, চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। একটি পরিবারও ত্রাণের আওতার বাইরে থাকবে না। উপজেলায় ৮টি টিম গঠন করে প্রতিদিন বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

শেয়ার করুন...

টাঙ্গাইলের ভূঞাপুরের ইউএনও ঝোটন চন্দ বর্ন্যাতদের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন। অসহায় বন্যা কবলিতদের ত্রাণ নিশ্চিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন তিনি। এছাড়া ইউএনওর উদ্যোগে উপজেলায় ৩০টি ভ্রাম্যমান টয়লেট, ২০টি অস্থায়ী টিউবওয়েল নির্মাণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, উপজেলার পৌরসভাসহ গাবসারা, অজুর্না, গোবিন্দাসী, ফলদা, নিকরাইল ও অলোয়া ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করায় মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এর মধ্যে গাবসারা, অর্জুনা ও গোবিন্দাসী ইউনিয়নে বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এ সময় মানুষের কষ্ট লাঘবের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন মানুষের দুয়ারে যাচ্ছেন ত্রাণ নিয়ে। দেয়া হচ্ছে শুকনো খাবার ও ওষুধ। উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বন্যাদুর্গত ২০ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যাকবলিত মানুষের পয়নিষ্কাশনের জন্য ৩০টি ভ্রাম্যমান টয়লেট, খাবার পানির জন্য ২০টি অস্থায়ী টিউবওয়েল নির্মাণ, ৯০ হাজার বিশুদ্ধকরণ ট্যাবলেট, গো-খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।

১০ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ৫ হাজার পরিবারকে স্বাস্থ্যসেবা ও অর্ধশতাধিক আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার পরিবারকে আশ্রয় প্রদান করা হয়েছে। এছাড়া ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে প্রশাসন থেকে। ত্রাণ পাওয়া গাবসারা ইউনিয়নের রুলীপাড়া গ্রামের জিন্নত আলী জানান, বন্যায় বাড়িতে পানি ঢুকেছে। প্রশাসন থেকে আমরা চাল ও শুকনা খাবার পেয়েছি। ত্রাণ না পেলে না খেয়ে থাকতে হতো। ত্রাণ পাওয়া অনেকেই জানান, ইউএনও রিলিফ (ত্রাণ) দিয়েছেন। প্রতি বছরই বন্যা হয়, ত্রাণ পায়। কিন্তু বড় স্যারেরা আসেন না। এবার বড় স্যারের হাত থেকে রিলিফ পেয়েছি।

অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা জানান, বন্যার হওয়ার সঙ্গে সঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা শুরু হয়েছে। ইউএনও চরাঞ্চলে গিয়ে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। এছাড়া বন্যা পরিবর্তী বিষয়ে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ইউএনও সর্বক্ষণ বন্যাকবলিতদের খোঁজ-খবর নিচ্ছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। সব বর্ন্যাতদের ত্রাণ নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ভাঙন কবলিত ও বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোসহ মানুষের জন্য ভ্রাম্যমান টয়লেট, অস্থায়ী টিউবওয়েল, চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। একটি পরিবারও ত্রাণের আওতার বাইরে থাকবে না। উপজেলায় ৮টি টিম গঠন করে প্রতিদিন বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD