দেশের সমস্ত রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- আগামী ডিসেম্বরের ভিতর সারাদেশের রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার ঝিনাইদহের হরিণাকুন্ডু, মহেশপুর ও শৈলকুপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমাদের চেতনা জমা দেয়নি, এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে, রাজাকার আলবদর চেতনায় এদেশ চলতে পারেনা। দেশের সমস্ত রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে। তিনি আরো বলেন, জয় বাংলা মুক্তিযুদ্ধের শ্লোগান, অনেকে বলেন এটা আওয়ামীলীগের শ্লোগান। আমি তার তীব্র প্রতিবাদ জানাই।

সর্বশেষ সংবাদ



» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ