তিস্তার স্থায়ী সমাধান চাই” রাবিতে বক্তারা

শেয়ার করুন...

উত্তরবঙ্গের তিস্তা নদীতে খনন ও বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরা। ‘তিস্তা নদীর খনন ও বাঁধ চাই’, ‘বন্ধ হবে আর্তনাদ, যদি হয় তিস্তায় বাঁধ’, ‘ত্রাণ নয়, বন্যা সমস্যার সমাধান চাই’, ‘তিস্তা নদীর স্থায়ী সমাধান চাই’, ‘বন্যা থেকে মুক্তি চাই, তিস্তা নদীর খনন চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বৃহস্পতিবার এই দাবি জানান।

বেলা ১১টার মানববন্ধনে বক্তারা জানান, তিস্তা এখন উত্তরবঙ্গের দুঃখ হয়ে গেছে। একদিকে বন্যার কারণে যেমন- হাজার হাজার হেক্টর জমির ফসল যেমন নষ্ট হচ্ছে তেমনি খরা মৌসুমেও পানির অভাবের অন্ত থাকছে না। সভ্যতার শেকড় তিস্তা আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হচ্ছে। বন্যা কবলিত মানুষের দুর্দশার কথা যারা ভাবছেন, তাদের একটু ভালোভাবেই ভাবতে হ।ে প্রতিবছরই সেখানে নেতারা ত্রাণ নিয়ে যায়। এটা স্থায়ী সমাধান না। ভারতের সাথে যৌথভাবে এর স্থায়ী সমাধান করতে হবে। নদী খনন ও বাঁধ নির্মাণ করতে হবে। তবেই আমাদের এই দুর্ভোগ কমবে।

তারা আরো বলেন, রংপুর বিভাগে পাঁচজন পূর্ণ মন্ত্রী থাকা সত্ত্বেও নদীর কাজ এখন না হলে আর কবে হবে? মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে ভাবেন। শুধুমাত্র ভারতের সাথে তিস্তা চুক্তির আশায় বসে না থেকে দেশের অভ্যন্তরে কোনো ব্যবস্থা নেয়া যায় কি না সে ব্যপারে আমাদের ভাবতে হবে। দেশীয় অর্থায়নে যদি পদ্মা সেতুর মতো বৃহত্তর প্রকল্প হাতে নেয়া যায় তবে তিস্তা খনন এবং বাঁধ নির্মাণ কঠিন কিছু নয়। একাজে এগোতে কঠিন মনে হলেও অসম্ভব কিছু হবে না। দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে নদী খনন ও বাঁধ নির্মাণ করতে হবে। নদী ভাঙনে নির্দিষ্ট কিছু পাইলিং এর ব্যবস্থা, বন্যা হলেই ত্রাণ আর বন্যা শেষে ক্ষুদ্র পরিসরে সংস্কার কাজের মধ্যেই থেমে থাকলে চলবে না। আমরা দীর্ঘমেয়াদী কাজ চাই।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহফুজ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইতিহাস বিভাগের সোহরাব হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খায়রুল ইসলাম বলেন, নৃবিজ্ঞান বিভাগের নয়ন মহন্ত, আইন বিভাগের সাদ্দাম হোসেন এবং পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভোলপমেন্ট বিভাগের ইমরান সাকিবসহ প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তার স্থায়ী সমাধান চাই” রাবিতে বক্তারা

শেয়ার করুন...

উত্তরবঙ্গের তিস্তা নদীতে খনন ও বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরা। ‘তিস্তা নদীর খনন ও বাঁধ চাই’, ‘বন্ধ হবে আর্তনাদ, যদি হয় তিস্তায় বাঁধ’, ‘ত্রাণ নয়, বন্যা সমস্যার সমাধান চাই’, ‘তিস্তা নদীর স্থায়ী সমাধান চাই’, ‘বন্যা থেকে মুক্তি চাই, তিস্তা নদীর খনন চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বৃহস্পতিবার এই দাবি জানান।

বেলা ১১টার মানববন্ধনে বক্তারা জানান, তিস্তা এখন উত্তরবঙ্গের দুঃখ হয়ে গেছে। একদিকে বন্যার কারণে যেমন- হাজার হাজার হেক্টর জমির ফসল যেমন নষ্ট হচ্ছে তেমনি খরা মৌসুমেও পানির অভাবের অন্ত থাকছে না। সভ্যতার শেকড় তিস্তা আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হচ্ছে। বন্যা কবলিত মানুষের দুর্দশার কথা যারা ভাবছেন, তাদের একটু ভালোভাবেই ভাবতে হ।ে প্রতিবছরই সেখানে নেতারা ত্রাণ নিয়ে যায়। এটা স্থায়ী সমাধান না। ভারতের সাথে যৌথভাবে এর স্থায়ী সমাধান করতে হবে। নদী খনন ও বাঁধ নির্মাণ করতে হবে। তবেই আমাদের এই দুর্ভোগ কমবে।

তারা আরো বলেন, রংপুর বিভাগে পাঁচজন পূর্ণ মন্ত্রী থাকা সত্ত্বেও নদীর কাজ এখন না হলে আর কবে হবে? মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে ভাবেন। শুধুমাত্র ভারতের সাথে তিস্তা চুক্তির আশায় বসে না থেকে দেশের অভ্যন্তরে কোনো ব্যবস্থা নেয়া যায় কি না সে ব্যপারে আমাদের ভাবতে হবে। দেশীয় অর্থায়নে যদি পদ্মা সেতুর মতো বৃহত্তর প্রকল্প হাতে নেয়া যায় তবে তিস্তা খনন এবং বাঁধ নির্মাণ কঠিন কিছু নয়। একাজে এগোতে কঠিন মনে হলেও অসম্ভব কিছু হবে না। দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে নদী খনন ও বাঁধ নির্মাণ করতে হবে। নদী ভাঙনে নির্দিষ্ট কিছু পাইলিং এর ব্যবস্থা, বন্যা হলেই ত্রাণ আর বন্যা শেষে ক্ষুদ্র পরিসরে সংস্কার কাজের মধ্যেই থেমে থাকলে চলবে না। আমরা দীর্ঘমেয়াদী কাজ চাই।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহফুজ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইতিহাস বিভাগের সোহরাব হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খায়রুল ইসলাম বলেন, নৃবিজ্ঞান বিভাগের নয়ন মহন্ত, আইন বিভাগের সাদ্দাম হোসেন এবং পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভোলপমেন্ট বিভাগের ইমরান সাকিবসহ প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD