ঝালকাঠি পৌরসভা এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

শেয়ার করুন...

ঝালকাঠিতে পৌরসভা এলাকায় ‘পাবলিক টয়লেট নির্মাণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে অ্যাডভোকেসি টিম বৃহস্পতিবার (২৫ জুলাই’১৯) প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পৌরমেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। সংশিষ্ট বিষয়ক তথ্যপত্র উপস্থাপন করেন অ্যাডভোকেসি টিমের আহ্বায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। সভায় প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী ছিলেন বিশেষ আলোচক।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালীর সঞ্চালনায় রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান বক্তৃতা করেন। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, দৈনিক ঝালকাঠি বার্তা পত্রিকার বার্তা সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, আওয়ামী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক হাফিজুর রহমান সালাম, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক হাবিবুর রহমান হাবিল, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, আওয়ামী লীগ সদস্য ডালিয়া নাসরিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক বাচ্চু হাসান খান প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় অ্যাডভোকেসি টিম চিহ্নিত স্থানসহ ১০-১২ স্থানে পাবলিক টয়লেট নির্মাণের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। চিহ্নিত স্থানগুলো হচ্ছে- জেলা প্রশাসক কার্যালয়ের পাশে, প্রেস ক্লাব সংলগ্ন খালের পাশে, উদ্বোধন স্কুলের পাশে এবং সরকারি কলেজ মোড়। এছাড়া সভায় পৌরএলাকার অন্য নাগরিক সমস্যা নিয়ে আলোচনার পর পর্যায়ক্রমে সে সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি পৌরসভা এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

শেয়ার করুন...

ঝালকাঠিতে পৌরসভা এলাকায় ‘পাবলিক টয়লেট নির্মাণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে অ্যাডভোকেসি টিম বৃহস্পতিবার (২৫ জুলাই’১৯) প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পৌরমেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। সংশিষ্ট বিষয়ক তথ্যপত্র উপস্থাপন করেন অ্যাডভোকেসি টিমের আহ্বায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। সভায় প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী ছিলেন বিশেষ আলোচক।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালীর সঞ্চালনায় রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান বক্তৃতা করেন। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, দৈনিক ঝালকাঠি বার্তা পত্রিকার বার্তা সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, আওয়ামী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক হাফিজুর রহমান সালাম, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক হাবিবুর রহমান হাবিল, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, আওয়ামী লীগ সদস্য ডালিয়া নাসরিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক বাচ্চু হাসান খান প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় অ্যাডভোকেসি টিম চিহ্নিত স্থানসহ ১০-১২ স্থানে পাবলিক টয়লেট নির্মাণের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। চিহ্নিত স্থানগুলো হচ্ছে- জেলা প্রশাসক কার্যালয়ের পাশে, প্রেস ক্লাব সংলগ্ন খালের পাশে, উদ্বোধন স্কুলের পাশে এবং সরকারি কলেজ মোড়। এছাড়া সভায় পৌরএলাকার অন্য নাগরিক সমস্যা নিয়ে আলোচনার পর পর্যায়ক্রমে সে সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD