রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অনশন

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষার ফলাফল সময়মতো না দেয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের সামনে অনশনে বসেন। পরে বিভাগের সভাপতির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। এসময় তারা অভিযোগ করে জানান, সান্ধ্যকোর্সের ফলাফল এক মাসেই দেওয়া হলেও আমাদের ফলাফল নয় মাসেও প্রকাশ হয় না।

বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে ২৪ ঘন্টার মধ্যে ফলাফল জমা দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে নেয়। তবে রবিবারের মধ্যে ফলাফল প্রকাশ করা না হলে আবারো আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে, আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান ঘটনাস্থলে আসেন। বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনাকাঙ্খিত ঘটনার জন্য ফলাফল প্রকাশে দেরি হয়েছে। তোমরা আন্দোলন স্থগিত কর। সাতদিনের মধ্যে তোমাদের ফলাফল দেয়া হবে।’ তবে প্রক্টরের আশ্বাসকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।

মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা চাকরিক্ষেত্রে আবেদন করতে পারলেও  স্নাতকের ফলাফল না দেয়ায় আমরা তা পারছি না। অনেকের খুব দ্রুত চাকরির প্রয়োজন। তা না হলে পরিবারের সদস্যদের না খেয়ে থাকতে হবে। আমাদের ফলাফল দ্রুত প্রকাশ করা হোক।

এ ব্যাপারে বিভাগের সভাপতি বলেন, বিভিন্ন ত্রুটির কারণে এতটা সময় ব্যয় হয়েছে। আমরা শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছি। আমরা এসব সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অনশন

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষার ফলাফল সময়মতো না দেয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের সামনে অনশনে বসেন। পরে বিভাগের সভাপতির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। এসময় তারা অভিযোগ করে জানান, সান্ধ্যকোর্সের ফলাফল এক মাসেই দেওয়া হলেও আমাদের ফলাফল নয় মাসেও প্রকাশ হয় না।

বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে ২৪ ঘন্টার মধ্যে ফলাফল জমা দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে নেয়। তবে রবিবারের মধ্যে ফলাফল প্রকাশ করা না হলে আবারো আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে, আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান ঘটনাস্থলে আসেন। বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনাকাঙ্খিত ঘটনার জন্য ফলাফল প্রকাশে দেরি হয়েছে। তোমরা আন্দোলন স্থগিত কর। সাতদিনের মধ্যে তোমাদের ফলাফল দেয়া হবে।’ তবে প্রক্টরের আশ্বাসকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।

মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা চাকরিক্ষেত্রে আবেদন করতে পারলেও  স্নাতকের ফলাফল না দেয়ায় আমরা তা পারছি না। অনেকের খুব দ্রুত চাকরির প্রয়োজন। তা না হলে পরিবারের সদস্যদের না খেয়ে থাকতে হবে। আমাদের ফলাফল দ্রুত প্রকাশ করা হোক।

এ ব্যাপারে বিভাগের সভাপতি বলেন, বিভিন্ন ত্রুটির কারণে এতটা সময় ব্যয় হয়েছে। আমরা শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছি। আমরা এসব সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD