গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন...

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০১৯ সালের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটি ও গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ যৌথভাবে শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধণার প্রদান করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এ.এস. মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজী বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান আকন্দ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহম্মদ মোসাদ্দেক হোসেন, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান । বক্তব্যে প্রধান অতিথি বলেন, আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। তাই এ মাসটি আমাদের জন্য শোকের মাস। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর ডাকেই সবাই ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। দেশ স্বাধীন হওয়ার ফলে গিয়াস উদ্দিন আজ দেশের মাটিতে এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছেন। এছাড়া প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে তিনি বলেন, পরিবার-সমাজ-রাষ্ট্রের সব ধরনের শিক্ষার প্রতিফলন হয় শিক্ষা প্রতিষ্ঠানে। তাই শিক্ষার্থীদের মূল্যবোধ ও আদর্শবাণ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমাদের কলেজের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সে সুশিক্ষা আমরা তাদের দিয়েছি। আমরা আমাদের শিক্ষার্থীদের ব্র্যান্ডেড বানাতে চাই। তাদের মূল্য উন্নতমানের করতে চাই। অন্যদিকে খারাপ শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অধিক শিক্ষা অর্জন করে শিক্ষার্থী যদি উচ্চ পর্যায়ে গিয়ে দুর্ণীতি করে, তাহলে সেই শিক্ষার কী মান থাকে?

তিনি আরো বলেন, বর্তমানে আনুপাতিক হারে ভালো মানুষ বৃদ্ধি পাচ্ছেনা। জাতির জন্য ভালো মানুষের প্রয়োজন। আর ভালো মানুষ তৈরী করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। আমরা আমাদের শিক্ষার্থীদের ভ্যাকসিন হিসেবে ধর্মীয় মূল্যবোধ শিখিয়ে দিচ্ছি। যাতে তারা দেশের জন্য কল্যাণকর হয়। তিনি বলেন, বড় বড় শিক্ষিত মানুষই আজ সকল ধরনের কু-কর্মে জড়িত। সকলেরই উদ্দেশ্য থাকে সন্তানরা যেন মানুষ হয়, আর বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য থাকে শিক্ষা বাণিজ্য করার। এই চিন্তা-চেতনার পরিবর্তন দরকার। শিক্ষা হওয়া দরকার ইহকাল ও পরকাল কেন্দ্রীক। যা সবসময় কল্যাণকর হবে।

নারায়ণগঞ্জের সকল জিপিএ-৫ প্রাপ্তদের জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধণা দেওয়া উচিৎ উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও উপদেশমূলক বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহম্মদ মোসাদ্দেক হোসেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন আমন্ত্রীত অতিথিবৃন্দরা।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-পরিচালক হাশিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু তাহের, আবু তালেব, এইচ এম ফারুক, উমর ফারুক, সাইদুর রহমান, মোঃ শাহীন সিকদার প্রমূখ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ৫২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন...

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০১৯ সালের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটি ও গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ যৌথভাবে শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধণার প্রদান করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এ.এস. মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজী বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান আকন্দ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহম্মদ মোসাদ্দেক হোসেন, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান । বক্তব্যে প্রধান অতিথি বলেন, আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। তাই এ মাসটি আমাদের জন্য শোকের মাস। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর ডাকেই সবাই ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। দেশ স্বাধীন হওয়ার ফলে গিয়াস উদ্দিন আজ দেশের মাটিতে এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছেন। এছাড়া প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে তিনি বলেন, পরিবার-সমাজ-রাষ্ট্রের সব ধরনের শিক্ষার প্রতিফলন হয় শিক্ষা প্রতিষ্ঠানে। তাই শিক্ষার্থীদের মূল্যবোধ ও আদর্শবাণ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমাদের কলেজের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সে সুশিক্ষা আমরা তাদের দিয়েছি। আমরা আমাদের শিক্ষার্থীদের ব্র্যান্ডেড বানাতে চাই। তাদের মূল্য উন্নতমানের করতে চাই। অন্যদিকে খারাপ শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অধিক শিক্ষা অর্জন করে শিক্ষার্থী যদি উচ্চ পর্যায়ে গিয়ে দুর্ণীতি করে, তাহলে সেই শিক্ষার কী মান থাকে?

তিনি আরো বলেন, বর্তমানে আনুপাতিক হারে ভালো মানুষ বৃদ্ধি পাচ্ছেনা। জাতির জন্য ভালো মানুষের প্রয়োজন। আর ভালো মানুষ তৈরী করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। আমরা আমাদের শিক্ষার্থীদের ভ্যাকসিন হিসেবে ধর্মীয় মূল্যবোধ শিখিয়ে দিচ্ছি। যাতে তারা দেশের জন্য কল্যাণকর হয়। তিনি বলেন, বড় বড় শিক্ষিত মানুষই আজ সকল ধরনের কু-কর্মে জড়িত। সকলেরই উদ্দেশ্য থাকে সন্তানরা যেন মানুষ হয়, আর বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য থাকে শিক্ষা বাণিজ্য করার। এই চিন্তা-চেতনার পরিবর্তন দরকার। শিক্ষা হওয়া দরকার ইহকাল ও পরকাল কেন্দ্রীক। যা সবসময় কল্যাণকর হবে।

নারায়ণগঞ্জের সকল জিপিএ-৫ প্রাপ্তদের জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধণা দেওয়া উচিৎ উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও উপদেশমূলক বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহম্মদ মোসাদ্দেক হোসেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন আমন্ত্রীত অতিথিবৃন্দরা।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-পরিচালক হাশিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু তাহের, আবু তালেব, এইচ এম ফারুক, উমর ফারুক, সাইদুর রহমান, মোঃ শাহীন সিকদার প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD