ধামেশ্বরী ছড়া এখন ৩ গ্রামবাসীর মরণফাদ

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- রাজনগরের ধামেশ্বরী ছড়ার দু’টি স্লুইচগেট নির্মানের ১ মাসের মধ্যে প্রথম ব্যবহারেই বিকল হয়ে পড়ায় এখন এলাকাবাসীর মরণফাদে পরিণত হয়েছে। এলাকার কৃষি উন্নয়নের লক্ষ্যে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি ব্যবস্থাপনার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ধামেশ্বরী ছড়ায় এ দুটি স্লুইচগেট নির্মান করা হয়েছিল।

কিন্তু, নির্মানের ১ মাসের মধ্যে প্রথম ব্যবহারেই তা বিকল হয়ে পড়ায় কৃষি উন্নয়ন তো দূরের কথা, অধিকন্তু প্রতিবছর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন এলাকার লোকজন। পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয়দের অভিযোগ- সংশ্লিষ্ট ঠিকাদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় তদারককারী, স্থানীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পুকুরচুরি ও দায়িত্বহীনতার কারণেই ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা প্রকল্পটি এখন এলাকার কৃষি উন্নয়নের পরিবর্তে ক্ষয়ক্ষতির কারণ তথা এলাকাবাসীর মরণফাদে পরিণত হয়েছে। জানা গেছে- এলাকার কৃষি উন্নয়নের লক্ষ্যে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি ব্যবস্থাপনার জন্য বিগত ১৯ ফেব্রুয়ারী ২০১৪ সালে এলাকার ৩টি গ্রামের প্রায় ৪ হাজার বাসিন্দার সমন্বয়ে পানি সম্পদ অধিদপ্তরের অধীনে ২শত ৫৯ জন পুরুষ ও ১শত ১৯ জন মহিলা মিলিয়ে মোট ৩শত ৭৮ সদস্যবিশিষ্ট ধামেশ্বরী পানি ব্যস্থাপনা সমবায় সমিতি গঠিত হয়। সমিতির কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা মিলিয়ে ১২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রেরিত ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রস্তাবের প্রেক্ষিতে ধামেশ্বরী ছড়ার ২টি স্থানে ৪ বেন্টের ১.৫ মিটার বাই ৩.৮ মিটার আয়তন বিশিষ্ট ১টি এবং ৪ বেন্টের ১.৫ মিটার বাই ২.০ মিটার আয়তন বিশিষ্ট ১টি স্লুইচগেট নির্মান প্রকল্প বাস্তবায়নে মাটির কাজের জন্য ৯৫ হাজার ৫শ ৬২ টাকাসহ মোট ৩ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৫৬২ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার ধামেশ্বরী ছড়ার বড়দল গ্রাম এলাকায় ও চানভাগ গ্রাম এলাকায় স্লুইচগেট দুটির নির্মানকাজ সম্পন্ন করে বিগত ১৮ জানুয়ারী ২০১৬ সালে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর হস্তান্তর করে। হস্তান্তর পরবর্তী প্রথম শুষ্ক মৌসুমে স্লুইচগেট দুটি বন্ধ করে বোরো জমিতে পানি জোগান দেয়া হয়। ওইসময় এলাকার উল্লেখযোগ্য পরিমান জমিতে বোরো চাষাবাদ এবং ফলনও ভালো হয়েছিল। ওই শুষ্ক মৌসুম পরবর্তী প্রথম বর্ষা মৌসুমে, ইতিপূর্বে বন্ধ করা স্লুইচগেট দুটি আর খোলা যায়নি। বিষয়টি রাজনগর ঊপজেলা প্রকৌশলীকে জানানো হলে তিনি পরীক্ষা করে জানান স্লুইচগেটগুলো বিকল হয়ে গেছে। স্লুইচগেট দুটি খুলতে না পারায় বৃষ্টি ও উজান থেকে নামা পানির ¯্রােতে স্লুইচগেট সংলগ্ন স্থানসহ একাধিক স্থানে ধামেশ্বরী ছড়ার পাড় ও গ্রামীন রাস্তা ভেঙ্গে প্লাবিত হয় এলাকার অধিকাংশ ধানীজমি ও আশপাশের বাড়ীঘর। এ বিষয়টিও তাৎক্ষণিকভাবে রাজনগর ঊপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। সেইথেকে প্রতিবছরই বর্ষাকালে বৃষ্টি ও উজান থেকে নামা পানির ¯্রােতে স্লুইচগেট সংলগ্ন স্থানসহ একাধিক স্থানে ধামেশ্বরী ছড়ার পাড় ও গ্রামীন রাস্তা ভাঙ্গাসহ ধানীজমি ও বাড়ীঘর প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। শুরু থেকেই ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের দুয়ারে বার বার ধর্ণা দিয়ে আসলেও, স্থানীয় কর্তৃপক্ষ নির্বিকার ভূমিকা পালণ করছে। সংশ্লিষ্ট ঠিকাদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় তদারককারী, স্থানীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পুকুরচুরি ও দায়িত্বহীনতার কারণেই যে ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা প্রকল্পটির এ দশা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তা-নাহলে, প্রায় ৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্লুইচগেট দুটি হস্তান্তরের ১ মাসের মধ্যে প্রথম ব্যবহারেই বিকল হবে কেন ? হস্তান্তর পরবর্তী ১ বছরের মধ্যে কোন ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদার তা সারিয়ে দেয়ার নিয়ম থাকা সত্তেও সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে তা সারিয়ে নেয়া হয়নি কেন ? সংশ্লিষ্ট ঠিকাদার তা সারিয়ে না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি কেন ? সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে তা সারিয়ে না নিয়ে উপজেলা প্রকৌশলী ১২ লাখ ৫৯ হাজার ৩২৮ টাকা বরাদ্দ দেয়ার জন্য প্রস্তাব পাঠালেন কেন ? এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার স্বার্থে হলেও ধামেশ্বরী ছড়ার স্লুইচগেট দুটি মেরামত করা অতীব জরুরী।

সর্বশেষ সংবাদ

» ঘুষের বিনিময়ে মুক্তি, ফের পুলিশে সোপর্দ: ছাত্রদল নেতার লঙ্কাকাণ্ড!

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামেশ্বরী ছড়া এখন ৩ গ্রামবাসীর মরণফাদ

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- রাজনগরের ধামেশ্বরী ছড়ার দু’টি স্লুইচগেট নির্মানের ১ মাসের মধ্যে প্রথম ব্যবহারেই বিকল হয়ে পড়ায় এখন এলাকাবাসীর মরণফাদে পরিণত হয়েছে। এলাকার কৃষি উন্নয়নের লক্ষ্যে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি ব্যবস্থাপনার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ধামেশ্বরী ছড়ায় এ দুটি স্লুইচগেট নির্মান করা হয়েছিল।

কিন্তু, নির্মানের ১ মাসের মধ্যে প্রথম ব্যবহারেই তা বিকল হয়ে পড়ায় কৃষি উন্নয়ন তো দূরের কথা, অধিকন্তু প্রতিবছর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন এলাকার লোকজন। পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয়দের অভিযোগ- সংশ্লিষ্ট ঠিকাদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় তদারককারী, স্থানীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পুকুরচুরি ও দায়িত্বহীনতার কারণেই ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা প্রকল্পটি এখন এলাকার কৃষি উন্নয়নের পরিবর্তে ক্ষয়ক্ষতির কারণ তথা এলাকাবাসীর মরণফাদে পরিণত হয়েছে। জানা গেছে- এলাকার কৃষি উন্নয়নের লক্ষ্যে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি ব্যবস্থাপনার জন্য বিগত ১৯ ফেব্রুয়ারী ২০১৪ সালে এলাকার ৩টি গ্রামের প্রায় ৪ হাজার বাসিন্দার সমন্বয়ে পানি সম্পদ অধিদপ্তরের অধীনে ২শত ৫৯ জন পুরুষ ও ১শত ১৯ জন মহিলা মিলিয়ে মোট ৩শত ৭৮ সদস্যবিশিষ্ট ধামেশ্বরী পানি ব্যস্থাপনা সমবায় সমিতি গঠিত হয়। সমিতির কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা মিলিয়ে ১২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রেরিত ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রস্তাবের প্রেক্ষিতে ধামেশ্বরী ছড়ার ২টি স্থানে ৪ বেন্টের ১.৫ মিটার বাই ৩.৮ মিটার আয়তন বিশিষ্ট ১টি এবং ৪ বেন্টের ১.৫ মিটার বাই ২.০ মিটার আয়তন বিশিষ্ট ১টি স্লুইচগেট নির্মান প্রকল্প বাস্তবায়নে মাটির কাজের জন্য ৯৫ হাজার ৫শ ৬২ টাকাসহ মোট ৩ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৫৬২ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার ধামেশ্বরী ছড়ার বড়দল গ্রাম এলাকায় ও চানভাগ গ্রাম এলাকায় স্লুইচগেট দুটির নির্মানকাজ সম্পন্ন করে বিগত ১৮ জানুয়ারী ২০১৬ সালে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর হস্তান্তর করে। হস্তান্তর পরবর্তী প্রথম শুষ্ক মৌসুমে স্লুইচগেট দুটি বন্ধ করে বোরো জমিতে পানি জোগান দেয়া হয়। ওইসময় এলাকার উল্লেখযোগ্য পরিমান জমিতে বোরো চাষাবাদ এবং ফলনও ভালো হয়েছিল। ওই শুষ্ক মৌসুম পরবর্তী প্রথম বর্ষা মৌসুমে, ইতিপূর্বে বন্ধ করা স্লুইচগেট দুটি আর খোলা যায়নি। বিষয়টি রাজনগর ঊপজেলা প্রকৌশলীকে জানানো হলে তিনি পরীক্ষা করে জানান স্লুইচগেটগুলো বিকল হয়ে গেছে। স্লুইচগেট দুটি খুলতে না পারায় বৃষ্টি ও উজান থেকে নামা পানির ¯্রােতে স্লুইচগেট সংলগ্ন স্থানসহ একাধিক স্থানে ধামেশ্বরী ছড়ার পাড় ও গ্রামীন রাস্তা ভেঙ্গে প্লাবিত হয় এলাকার অধিকাংশ ধানীজমি ও আশপাশের বাড়ীঘর। এ বিষয়টিও তাৎক্ষণিকভাবে রাজনগর ঊপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। সেইথেকে প্রতিবছরই বর্ষাকালে বৃষ্টি ও উজান থেকে নামা পানির ¯্রােতে স্লুইচগেট সংলগ্ন স্থানসহ একাধিক স্থানে ধামেশ্বরী ছড়ার পাড় ও গ্রামীন রাস্তা ভাঙ্গাসহ ধানীজমি ও বাড়ীঘর প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। শুরু থেকেই ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের দুয়ারে বার বার ধর্ণা দিয়ে আসলেও, স্থানীয় কর্তৃপক্ষ নির্বিকার ভূমিকা পালণ করছে। সংশ্লিষ্ট ঠিকাদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় তদারককারী, স্থানীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পুকুরচুরি ও দায়িত্বহীনতার কারণেই যে ধামেশ্বরী পানি ব্যবস্থাপনা প্রকল্পটির এ দশা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তা-নাহলে, প্রায় ৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্লুইচগেট দুটি হস্তান্তরের ১ মাসের মধ্যে প্রথম ব্যবহারেই বিকল হবে কেন ? হস্তান্তর পরবর্তী ১ বছরের মধ্যে কোন ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদার তা সারিয়ে দেয়ার নিয়ম থাকা সত্তেও সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে তা সারিয়ে নেয়া হয়নি কেন ? সংশ্লিষ্ট ঠিকাদার তা সারিয়ে না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি কেন ? সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে তা সারিয়ে না নিয়ে উপজেলা প্রকৌশলী ১২ লাখ ৫৯ হাজার ৩২৮ টাকা বরাদ্দ দেয়ার জন্য প্রস্তাব পাঠালেন কেন ? এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার স্বার্থে হলেও ধামেশ্বরী ছড়ার স্লুইচগেট দুটি মেরামত করা অতীব জরুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD