সিদ্ধিরগঞ্জে আবারো র‌্যাবের হাতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

শেয়ার করুন...

বিগত কয়েক মাসে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে অভিযান পরিচালনা করে একাধিক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চিটাগাংরোডস্থ চাঁন সুপার মার্কেটের তৃতীয় তলায় সি.ডি (কুমিল্লা ডায়াগনষ্টিক) কমপ্লেক্স সেন্টার থেকে জহিরুল ইসলাম (৪৫) নামে আরো এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১। এ নিয়ে গত ৫ মাসে ৮জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুধুমাত্র এইচ এসসি পাশ করা এই ভুয়া ডাক্তার ১ বছর যাবত ওই প্রতিষ্ঠানে সনোলজিষ্ট হিসেবে আল্ট্রাসনোগ্রাম করে আসছিলেন। র‌্যাবের অভিযানে তিনি এমবিবিএস ডাক্তারের কোন সনদ দেখাতে পারেননি। নারী রোগীদের তিনি কোন নার্সের সাহায্য ছাড়াই একাই আল্ট্রাসনোগ্রাম করতেন। জহিরুল ইসলাম কুমিল্লার বুড়িচংয়ের জগতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ডাক্তার না হয়েও ডাক্তার হিসেবে জহিরুল ইসলাম রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তিনি মূলত আল্ট্রাসনোগ্রাম করতেন। তবে তিনি কোন সার্টিফিকেট দেখাতে পারেননি। তিনি ভারতের একটি প্রতিষ্ঠানে ৩ বছরের কোর্স করেছেন। যার ভিত্তিতে তিনি এখানে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট লিখতেন। যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া জনবহুল হওয়ায় এবং ঢাকায় যাওয়ার সামর্থ অনেকের না থাকায় এই এলাকায় সাধারণ মানুষ ভালো ডাক্তারদের পায়না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ভুয়া ডিগ্রীধারী ডাক্তারদের দৌরাত্ব অনেক বেশী। ২০১৭ সালের পরে প্রতিষ্ঠানটির পুণঃনিবন্ধন না থাকায় মালিকপক্ষকে কাগজ-পত্র ঠিক না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। #

সর্বশেষ সংবাদ

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে আবারো র‌্যাবের হাতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

শেয়ার করুন...

বিগত কয়েক মাসে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে অভিযান পরিচালনা করে একাধিক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চিটাগাংরোডস্থ চাঁন সুপার মার্কেটের তৃতীয় তলায় সি.ডি (কুমিল্লা ডায়াগনষ্টিক) কমপ্লেক্স সেন্টার থেকে জহিরুল ইসলাম (৪৫) নামে আরো এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১। এ নিয়ে গত ৫ মাসে ৮জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুধুমাত্র এইচ এসসি পাশ করা এই ভুয়া ডাক্তার ১ বছর যাবত ওই প্রতিষ্ঠানে সনোলজিষ্ট হিসেবে আল্ট্রাসনোগ্রাম করে আসছিলেন। র‌্যাবের অভিযানে তিনি এমবিবিএস ডাক্তারের কোন সনদ দেখাতে পারেননি। নারী রোগীদের তিনি কোন নার্সের সাহায্য ছাড়াই একাই আল্ট্রাসনোগ্রাম করতেন। জহিরুল ইসলাম কুমিল্লার বুড়িচংয়ের জগতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ডাক্তার না হয়েও ডাক্তার হিসেবে জহিরুল ইসলাম রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তিনি মূলত আল্ট্রাসনোগ্রাম করতেন। তবে তিনি কোন সার্টিফিকেট দেখাতে পারেননি। তিনি ভারতের একটি প্রতিষ্ঠানে ৩ বছরের কোর্স করেছেন। যার ভিত্তিতে তিনি এখানে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট লিখতেন। যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া জনবহুল হওয়ায় এবং ঢাকায় যাওয়ার সামর্থ অনেকের না থাকায় এই এলাকায় সাধারণ মানুষ ভালো ডাক্তারদের পায়না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ভুয়া ডিগ্রীধারী ডাক্তারদের দৌরাত্ব অনেক বেশী। ২০১৭ সালের পরে প্রতিষ্ঠানটির পুণঃনিবন্ধন না থাকায় মালিকপক্ষকে কাগজ-পত্র ঠিক না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। #

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD