সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিতে হবে: গণভবন সংলাপে প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে তা সবাই দেখতে পাচ্ছেন। এখন সবাই মিলে দেশটাকে গড়তে হবে। দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সংলাপের সূচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চললো আমরা সরকারে। এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন।আমি বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দেবো। এটুকু বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে, দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্র অব্যাহত রেখেছি। দেশটা আমাদের সবার। মানুষের ভাগ্যের পরিবর্তন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে কাজ করছি।

সংলাপে যোগ দেওয়ায় ঐক্যফ্রন্ট নেতাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন জনগণের ভবনে। এই গণভবনে আপনাদের স্বাগত জানাই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। এটা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মনে করি। এই দেশটা আমাদের। সব মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য। শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের ২১ নেতা। সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। তাঁর সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল গণভবনের উদ্দেশে রওনা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের কারণে এই সংলাপের দিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ। সাধারণ মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা তা সংলাপের মাধ্যমে নিরসন হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিতে হবে: গণভবন সংলাপে প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে তা সবাই দেখতে পাচ্ছেন। এখন সবাই মিলে দেশটাকে গড়তে হবে। দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সংলাপের সূচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চললো আমরা সরকারে। এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন।আমি বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দেবো। এটুকু বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে, দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্র অব্যাহত রেখেছি। দেশটা আমাদের সবার। মানুষের ভাগ্যের পরিবর্তন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে কাজ করছি।

সংলাপে যোগ দেওয়ায় ঐক্যফ্রন্ট নেতাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন জনগণের ভবনে। এই গণভবনে আপনাদের স্বাগত জানাই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। এটা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মনে করি। এই দেশটা আমাদের। সব মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য। শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের ২১ নেতা। সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। তাঁর সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল গণভবনের উদ্দেশে রওনা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের কারণে এই সংলাপের দিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ। সাধারণ মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা তা সংলাপের মাধ্যমে নিরসন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD