কর্দমাক্ত সড়কে বাসের সাঁকো

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:-  পর্যটন কেন্দ্র কুয়াকাটার অভ্যান্তরিন মাটির রাস্তাটির বেহাল দশা হয়ে পরেছে। চলাচলের কোন উপায় না থাকায় স্থানীয়রা এ রাস্তাটির উপরেই তৈরী করেছেন বাশের সাঁকো। এমন বেহাল দশায় দুভোর্গে রয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও পর্যটকসহ পাঁচ গ্রামের মানুষ। অবাধে ৬ চাকার ট্রলি চলাচল ও প্রয়োজনীয় তদারকি না থাকায় বর্তমানে রাস্তাটি মরনফাঁদে পরিনত হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় এ রাস্তাটির প্রায় আধা কিলোমিটার জুড়ে হাটু সমান কর্দমাক্ত হয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, কুয়াকাটা পৌরসভার আংশিক পাঞ্জুপাড়া গ্রামের মধ্যবর্তী ও লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের সড়ক এটি। ১৯৮৭ সালে এ সড়কটি বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ারের অর্থায়নে মাটির কাজ করে। এরপর দীর্ঘ দিনেও এ সড়কটি কোন সংস্কার করা হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটায় আগত পর্যটকরা সূর্যাদয় দেখতে এই সড়ক দিয়ে গঙ্গামতি যাতায়াত করে। এছাড়া একটি কলেজ, একটি প্রাইমারি স্কুল, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রসার শিক্ষার্থীদের চলাচল এবং পাঁচ গ্রামের অন্তত: দশ হাজার মানুষ এ রাস্তাটি দিয়ে যাতায়াত করে। তবে দ্রæততম সময়ের মধ্যে এ মাটির রাস্তাটি মেরামত কিংবা নতুন করে নির্মান করলে শিক্ষার্থীসহ সাধারন মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে মনে করেছেন স্থানীয়রা।

মুসুলিল্লায়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন জানান, আমাদের বছরের বেশীরভাগ সমটাই এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়। মুসুল্লিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতী জানায়, বাসের এ সাঁকো পার হয়ে যাওয়ার সময় বই খাতা নিয়ে কাঁদার মধ্যে পড়ে গেছে। এজন্য ওইদিন স্কুলে যেতে পারি নাই। পাঞ্জুপাড়া গ্রামের প্রবীন বাসিন্দা ষাটোর্ধ্ব হাবিব হাওলাদার জানান, এ রাস্তায় দুর্ভোগের কোন শেষ নেই। মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রসার ইংরেজী প্রভাষক সাইদুর রহমাস সাইদ জানান, ওই সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীরা প্রায় ছোট বড় দুর্ঘটনার শিকার হয়। এছাড়া রাস্তা খারাপ হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের উপস্থিতির হার একটু কম।

লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা জানান, সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিনত হয়েছে। এটি সংস্কারের জন্য আবেদন জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, এ রাস্তাটি পাকা করনের জন্য প্রকল্প দেয়া হয়েছে। শীগ্রই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ সংবাদ

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্দমাক্ত সড়কে বাসের সাঁকো

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:-  পর্যটন কেন্দ্র কুয়াকাটার অভ্যান্তরিন মাটির রাস্তাটির বেহাল দশা হয়ে পরেছে। চলাচলের কোন উপায় না থাকায় স্থানীয়রা এ রাস্তাটির উপরেই তৈরী করেছেন বাশের সাঁকো। এমন বেহাল দশায় দুভোর্গে রয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও পর্যটকসহ পাঁচ গ্রামের মানুষ। অবাধে ৬ চাকার ট্রলি চলাচল ও প্রয়োজনীয় তদারকি না থাকায় বর্তমানে রাস্তাটি মরনফাঁদে পরিনত হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় এ রাস্তাটির প্রায় আধা কিলোমিটার জুড়ে হাটু সমান কর্দমাক্ত হয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, কুয়াকাটা পৌরসভার আংশিক পাঞ্জুপাড়া গ্রামের মধ্যবর্তী ও লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের সড়ক এটি। ১৯৮৭ সালে এ সড়কটি বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ারের অর্থায়নে মাটির কাজ করে। এরপর দীর্ঘ দিনেও এ সড়কটি কোন সংস্কার করা হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটায় আগত পর্যটকরা সূর্যাদয় দেখতে এই সড়ক দিয়ে গঙ্গামতি যাতায়াত করে। এছাড়া একটি কলেজ, একটি প্রাইমারি স্কুল, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রসার শিক্ষার্থীদের চলাচল এবং পাঁচ গ্রামের অন্তত: দশ হাজার মানুষ এ রাস্তাটি দিয়ে যাতায়াত করে। তবে দ্রæততম সময়ের মধ্যে এ মাটির রাস্তাটি মেরামত কিংবা নতুন করে নির্মান করলে শিক্ষার্থীসহ সাধারন মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে মনে করেছেন স্থানীয়রা।

মুসুলিল্লায়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন জানান, আমাদের বছরের বেশীরভাগ সমটাই এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়। মুসুল্লিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতী জানায়, বাসের এ সাঁকো পার হয়ে যাওয়ার সময় বই খাতা নিয়ে কাঁদার মধ্যে পড়ে গেছে। এজন্য ওইদিন স্কুলে যেতে পারি নাই। পাঞ্জুপাড়া গ্রামের প্রবীন বাসিন্দা ষাটোর্ধ্ব হাবিব হাওলাদার জানান, এ রাস্তায় দুর্ভোগের কোন শেষ নেই। মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রসার ইংরেজী প্রভাষক সাইদুর রহমাস সাইদ জানান, ওই সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীরা প্রায় ছোট বড় দুর্ঘটনার শিকার হয়। এছাড়া রাস্তা খারাপ হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের উপস্থিতির হার একটু কম।

লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা জানান, সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিনত হয়েছে। এটি সংস্কারের জন্য আবেদন জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, এ রাস্তাটি পাকা করনের জন্য প্রকল্প দেয়া হয়েছে। শীগ্রই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD