সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

শেয়ার করুন...

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে স্বপন(৪৫) নামে এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার রাত ৩টার সময় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রবাসীর কাছ থেকে পাসপোর্ট, ভিসা, টিকেটসহ তিনটি মোবাইল ফোন ও নগদ দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরে গতকাল সোমবার দুপুরে প্রবাসী স্বপন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সৌদি প্রবাসী স্বপন জানান, তিনি দীর্ঘ দিন যাবত সৌদি আরবের মক্কাতে কর্মরত আছেন গত রবিবার সৌদি থেকে ছুটিতে বাংলাদেশে আসেন। তার স্ত্রী ও ছেলে মেয়েসহ আত্মীয় স্বজন তাকে বিমানবন্দর থেকে একটি মাইক্রোতে করে চাঁদপুর জেলার হাজিগঞ্জে যাচ্ছিলেন। রাত ৩টার দিকে তাদের গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর নামক এলাকায় পৌছলে ৫ জন ডাকাত দেশীয় তৈরি রামদা ও চাপাতি নিয়ে গাড়ির গতিরোধ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও পাসপোর্ট, ভিসা ও বিমান টিকেটসহ তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার দুপুরে স্বপন মিয়া বাদি হয়ে ওই ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ভোরের পৃথিবীকে বলেন, সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির বিষয়টি আমরা গুরুত্বসহ তদন্ত করছি। প্রবাসীর নগদ টাকা ও মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ন যেসব কাগজপত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

শেয়ার করুন...

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে স্বপন(৪৫) নামে এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার রাত ৩টার সময় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রবাসীর কাছ থেকে পাসপোর্ট, ভিসা, টিকেটসহ তিনটি মোবাইল ফোন ও নগদ দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরে গতকাল সোমবার দুপুরে প্রবাসী স্বপন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সৌদি প্রবাসী স্বপন জানান, তিনি দীর্ঘ দিন যাবত সৌদি আরবের মক্কাতে কর্মরত আছেন গত রবিবার সৌদি থেকে ছুটিতে বাংলাদেশে আসেন। তার স্ত্রী ও ছেলে মেয়েসহ আত্মীয় স্বজন তাকে বিমানবন্দর থেকে একটি মাইক্রোতে করে চাঁদপুর জেলার হাজিগঞ্জে যাচ্ছিলেন। রাত ৩টার দিকে তাদের গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর নামক এলাকায় পৌছলে ৫ জন ডাকাত দেশীয় তৈরি রামদা ও চাপাতি নিয়ে গাড়ির গতিরোধ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও পাসপোর্ট, ভিসা ও বিমান টিকেটসহ তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার দুপুরে স্বপন মিয়া বাদি হয়ে ওই ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ভোরের পৃথিবীকে বলেন, সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির বিষয়টি আমরা গুরুত্বসহ তদন্ত করছি। প্রবাসীর নগদ টাকা ও মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ন যেসব কাগজপত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD