সিলেটে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন সাদ এরশাদ

শেয়ার করুন...

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। শনিবার তিনি কেন্দ্রীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করেন। এসময় সিলেটের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিশাল মোটর শোভাযাত্রাসহকারে সাদ এরশাদকে নিয়ে আসেন।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন সাদ এরশাদ। নির্বাচনকে সামনে রেখেই তার এই সিলেট সফর। মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদ এরশাদ বলেন, ‘আমার বাবা সব সময়ই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করতেন। সিলেটের মানুষের প্রতি তার ছিল অন্যরকম ভালোবাসা। আমি এর আগে একাধিকবার বাবার সঙ্গে সিলেটে এসেছি। এবারই প্রথম বাবাকে ছাড়া এলাম- একথা বলে সাদ এরশাদ কান্নায় ভেঙে পড়েন।’ তিনি তার বাবার আত্মার শান্তির জন্য সিলেটবাসীর দোয়া কামনা করেন।

জাপা নেতারা জানান, মাজার জিয়ারতের মাধ্যমেই সাদ এরশাদের নির্বাচনী প্রচার শুরু হলো। রবিবার তিনি রংপুরে গিয়ে নির্বাচনী কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। সাদ এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন, তার স্ত্রী মাহিমা এরশাদ, জাপার কেন্দ্রীয় নেতা এসএম ফয়সল চিশতী, সফিকুল ইসলাম সেন্টু, নুরুল ইসলাম নুরু, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, জসিম উদ্দিন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, আবু সাঈদ স্বপন, গোলাম হুমায়ূন কবির মীর, মোস্তফা মাসুদুজ্জামান, আক্তারুজ্জামান খান প্রমুখ।

শনিবার দুপুরে সাদ এরশাদ সিলেট বিমানবন্দরে এসে পৌঁছালে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিইউ তাজ রহমান, সদস্য সচিব উসমান আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে স্বাগত জানান।

সর্বশেষ সংবাদ

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন সাদ এরশাদ

শেয়ার করুন...

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। শনিবার তিনি কেন্দ্রীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করেন। এসময় সিলেটের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিশাল মোটর শোভাযাত্রাসহকারে সাদ এরশাদকে নিয়ে আসেন।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন সাদ এরশাদ। নির্বাচনকে সামনে রেখেই তার এই সিলেট সফর। মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদ এরশাদ বলেন, ‘আমার বাবা সব সময়ই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করতেন। সিলেটের মানুষের প্রতি তার ছিল অন্যরকম ভালোবাসা। আমি এর আগে একাধিকবার বাবার সঙ্গে সিলেটে এসেছি। এবারই প্রথম বাবাকে ছাড়া এলাম- একথা বলে সাদ এরশাদ কান্নায় ভেঙে পড়েন।’ তিনি তার বাবার আত্মার শান্তির জন্য সিলেটবাসীর দোয়া কামনা করেন।

জাপা নেতারা জানান, মাজার জিয়ারতের মাধ্যমেই সাদ এরশাদের নির্বাচনী প্রচার শুরু হলো। রবিবার তিনি রংপুরে গিয়ে নির্বাচনী কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। সাদ এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন, তার স্ত্রী মাহিমা এরশাদ, জাপার কেন্দ্রীয় নেতা এসএম ফয়সল চিশতী, সফিকুল ইসলাম সেন্টু, নুরুল ইসলাম নুরু, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, জসিম উদ্দিন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, আবু সাঈদ স্বপন, গোলাম হুমায়ূন কবির মীর, মোস্তফা মাসুদুজ্জামান, আক্তারুজ্জামান খান প্রমুখ।

শনিবার দুপুরে সাদ এরশাদ সিলেট বিমানবন্দরে এসে পৌঁছালে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিইউ তাজ রহমান, সদস্য সচিব উসমান আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে স্বাগত জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD