মহিপুরে গৃহবধু গণধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে শ্রমিকলীগ নেতা

শেয়ার করুন...

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে গৃহবধূ গণধর্ষণ মামলার বাদী ধর্ষিতার স্বামীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধাসহ মামলার এজাহারভুক্ত আসামীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের চাপলী বাজারে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামী পশ্চিম লতাচাপলী এলাকার বাসিন্দা মো. সিদ্দিক হাওলাদার গণধর্ষণ মামলার বাদী ছিলেন। সংঙ্গাহীন অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদীর বাম হাত ও দুই পা পিটিয়ে ভেঙে দেয়া হয়েছে।

মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মদ জানান, রাত ৯টার দিকে চাপলী বাজারে যান সিদ্দিক হাওলাদার। এ সময় মো. শাকিল মৃধা গংরা অতর্কিত ভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং নির্জন জায়গায় তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। ওসি সোহেল আহম্মেদ আরও জানান, গণধর্ষণ মামলায় শাকিলসহ আসামিরা কয়েকদিন আগে জেলহাজত থেকে জামিনে বের হয়ে এলাকায় এসেছে বলে তিনি শুনেছেন।

এলাকাবাসী ও স্বজনরা জানান, গণধর্ষণ মামলার আসামি মহিপুর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধাসহ তিনজন জেলহাজতে ছিলো। গত ৩/৪ দিন আগে তারা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় আসে। রাতে স্থাণীয় চাপলী বাজারে যান ওই মামলার বাদী সিদ্দিক। এ সময় গণধর্ষণ মামলার আসামি শাকিলের নেতৃত্বে শাহ আলম, আল-আমিন, রবিউলসহ ৮/১০ জন মিলে কিছু বুঝে ওঠার আগেই সিদ্দিককে পেটাতে থাকে। আসামিরা প্রভাবশালী হওয়ায় আশ-পাশের লোকজন এর প্রতিবাদ করার সাহস পায়নি। গুরুতর আহত অবস্থায় ওই বাজার থেকে তাকে তুলে নির্জনে নিয়ে যায় তারা । সেখানে প্রায় দুই ঘণ্টা যাবত তার উপর চলে নির্মম নির্যাতন। এতে তার হাত-পা ভেঙে যায়। পরে শাকিল গংরা পশ্চিম চাপলী সিদ্দিকের বাড়ি সংলগ্ন নির্জন স্থানে তাকে জ্ঞানহীন অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে তার ভাইসহ এলাকাবাসী পুলিশে খবর দেয়।

মামলা সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাতে ধূলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে মহিপুর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধার নেতৃত্বে শাহ আলম, শাহিন, রবিউল, আল-আমিন, আ.রশিদসহ অজ্ঞাত ৭/৮ যুবক স্বামী সিদ্দিক হাওলাদারকে অস্ত্রের মুখে বেঁধে রেখে তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। মামলার এজাহার থেকে আরোও জানা যায়, নরপশু শাকিল মৃধা গংরা সিদ্দিককে বেধড়ক মারধর করে হাত-পা বেঁধে বাড়ি সংলগ্ন বিলে নিয়ে যায়। আর স্ত্রীকে প্রথমে ওই ঘরে আটকে এবং পরে একটি মাছের ঘেরের ঝুঁপড়ি ঘরে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় মহিপুর থানা পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করলে স্বামী সিদ্দিক বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গণধর্ষণের মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুরে গৃহবধু গণধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে শ্রমিকলীগ নেতা

শেয়ার করুন...

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে গৃহবধূ গণধর্ষণ মামলার বাদী ধর্ষিতার স্বামীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধাসহ মামলার এজাহারভুক্ত আসামীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের চাপলী বাজারে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামী পশ্চিম লতাচাপলী এলাকার বাসিন্দা মো. সিদ্দিক হাওলাদার গণধর্ষণ মামলার বাদী ছিলেন। সংঙ্গাহীন অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদীর বাম হাত ও দুই পা পিটিয়ে ভেঙে দেয়া হয়েছে।

মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মদ জানান, রাত ৯টার দিকে চাপলী বাজারে যান সিদ্দিক হাওলাদার। এ সময় মো. শাকিল মৃধা গংরা অতর্কিত ভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং নির্জন জায়গায় তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। ওসি সোহেল আহম্মেদ আরও জানান, গণধর্ষণ মামলায় শাকিলসহ আসামিরা কয়েকদিন আগে জেলহাজত থেকে জামিনে বের হয়ে এলাকায় এসেছে বলে তিনি শুনেছেন।

এলাকাবাসী ও স্বজনরা জানান, গণধর্ষণ মামলার আসামি মহিপুর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধাসহ তিনজন জেলহাজতে ছিলো। গত ৩/৪ দিন আগে তারা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় আসে। রাতে স্থাণীয় চাপলী বাজারে যান ওই মামলার বাদী সিদ্দিক। এ সময় গণধর্ষণ মামলার আসামি শাকিলের নেতৃত্বে শাহ আলম, আল-আমিন, রবিউলসহ ৮/১০ জন মিলে কিছু বুঝে ওঠার আগেই সিদ্দিককে পেটাতে থাকে। আসামিরা প্রভাবশালী হওয়ায় আশ-পাশের লোকজন এর প্রতিবাদ করার সাহস পায়নি। গুরুতর আহত অবস্থায় ওই বাজার থেকে তাকে তুলে নির্জনে নিয়ে যায় তারা । সেখানে প্রায় দুই ঘণ্টা যাবত তার উপর চলে নির্মম নির্যাতন। এতে তার হাত-পা ভেঙে যায়। পরে শাকিল গংরা পশ্চিম চাপলী সিদ্দিকের বাড়ি সংলগ্ন নির্জন স্থানে তাকে জ্ঞানহীন অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে তার ভাইসহ এলাকাবাসী পুলিশে খবর দেয়।

মামলা সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাতে ধূলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে মহিপুর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধার নেতৃত্বে শাহ আলম, শাহিন, রবিউল, আল-আমিন, আ.রশিদসহ অজ্ঞাত ৭/৮ যুবক স্বামী সিদ্দিক হাওলাদারকে অস্ত্রের মুখে বেঁধে রেখে তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। মামলার এজাহার থেকে আরোও জানা যায়, নরপশু শাকিল মৃধা গংরা সিদ্দিককে বেধড়ক মারধর করে হাত-পা বেঁধে বাড়ি সংলগ্ন বিলে নিয়ে যায়। আর স্ত্রীকে প্রথমে ওই ঘরে আটকে এবং পরে একটি মাছের ঘেরের ঝুঁপড়ি ঘরে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় মহিপুর থানা পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করলে স্বামী সিদ্দিক বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গণধর্ষণের মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD