ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

শেয়ার করুন...

ফতুল্লার কাশীপুর এলাকার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সাহিল গ্রুপের সম্মুখে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে মাদক বিক্রি করছে একটি চক্র, যার নেতৃত্বে রয়েছেন সানি নামে এক ব্যক্তি। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ১০ কেজিরও বেশি গাঁজা বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। খুচরা ক্রেতাদের বড় একটি অংশ উঠতি বয়সের যুবক ও অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে নির্দিষ্ট স্থানে ‘কাউন্টার’ খুলে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি করা হয়। তবে মূল হোতা সানি পর্দার আড়ালে থেকেই একটি প্রশিক্ষিত সেলসম্যান দলের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির আশ্রয়ে থেকে এবং রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি একটি সন্ত্রাসী বাহিনীও তাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবাই জানে এখানে কী হচ্ছে। এটি এখন ওপেন সিক্রেট। কিন্তু কেউ মুখ খুলছে না।

এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, “প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তারা সত্যিই মাদক নির্মূলে আগ্রহী কি না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ ক্ষতিটা আমাদের সন্তানদেরই হচ্ছে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক মেহেদী বলেন, কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযান পরিচালনা করে মাদকের আস্তানা ধ্বংস করবো। মাদকের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
এ ঘটনায় এলাকাবাসীর দাবি, অবিলম্বে কার্যকর অভিযান পরিচালনা করে নরসিংপুর এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হোক।

সর্বশেষ সংবাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

শেয়ার করুন...

ফতুল্লার কাশীপুর এলাকার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সাহিল গ্রুপের সম্মুখে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে মাদক বিক্রি করছে একটি চক্র, যার নেতৃত্বে রয়েছেন সানি নামে এক ব্যক্তি। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ১০ কেজিরও বেশি গাঁজা বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। খুচরা ক্রেতাদের বড় একটি অংশ উঠতি বয়সের যুবক ও অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে নির্দিষ্ট স্থানে ‘কাউন্টার’ খুলে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি করা হয়। তবে মূল হোতা সানি পর্দার আড়ালে থেকেই একটি প্রশিক্ষিত সেলসম্যান দলের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির আশ্রয়ে থেকে এবং রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি একটি সন্ত্রাসী বাহিনীও তাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবাই জানে এখানে কী হচ্ছে। এটি এখন ওপেন সিক্রেট। কিন্তু কেউ মুখ খুলছে না।

এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, “প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তারা সত্যিই মাদক নির্মূলে আগ্রহী কি না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ ক্ষতিটা আমাদের সন্তানদেরই হচ্ছে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক মেহেদী বলেন, কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযান পরিচালনা করে মাদকের আস্তানা ধ্বংস করবো। মাদকের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
এ ঘটনায় এলাকাবাসীর দাবি, অবিলম্বে কার্যকর অভিযান পরিচালনা করে নরসিংপুর এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হোক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD