পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী মাজহারুল আলম মিথুন পাগলা বাজারের সকল ব্যবসায়ী ও সমিতির সদস্যদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে খুশি ও আনন্দের বার্তা।
তিনি পাগলা বাজারের সকল ব্যবসায়ী, সমিতির সদস্য ও এলাকাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।




















