ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না দেওয়ায় এক বর্জ্য পরিষ্কার ব্যবস্থাপনা করার ঠিকাদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলামিন (৩৫) ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলামিন ফতুল্লার মুসলিমনগর ও শাসনগাঁও এলাকায় ডাস্টবিনের ময়লা পরিষ্কারের ঠিকাদার হিসেবে কাজ করেন। সম্প্রতি শুভ ও তানভির নামের দুই ব্যক্তি তার কাছে ঈদ সামনে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলাকায় কাজ করতে না দেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আলামিন নিজ বাড়ির সামনে শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে এসে শুভ, তানভির, বাবু, আলম ও শোভন সরকারসহ কয়েকজন তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথা, কান ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়।

এসময় তার পকেট থেকে ২০ হাজার টাকা ও গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়দের সহযোগিতায় তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আলামিন অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না দেওয়ায় এক বর্জ্য পরিষ্কার ব্যবস্থাপনা করার ঠিকাদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলামিন (৩৫) ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলামিন ফতুল্লার মুসলিমনগর ও শাসনগাঁও এলাকায় ডাস্টবিনের ময়লা পরিষ্কারের ঠিকাদার হিসেবে কাজ করেন। সম্প্রতি শুভ ও তানভির নামের দুই ব্যক্তি তার কাছে ঈদ সামনে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলাকায় কাজ করতে না দেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আলামিন নিজ বাড়ির সামনে শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে এসে শুভ, তানভির, বাবু, আলম ও শোভন সরকারসহ কয়েকজন তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথা, কান ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়।

এসময় তার পকেট থেকে ২০ হাজার টাকা ও গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়দের সহযোগিতায় তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আলামিন অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD