এবার বলিউডের নারগিস ফাখরি হচ্ছেন শাকিবের নায়িকা!

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়ক শাকিব খান। ঢাকাই নায়িকাদের পাশাপাশি জুটি হয়েছেন টলিউডের নায়িকাদের সাথেও। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরির বিপরীতে। টিএম ফিল্মসের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে এমনই ইঙ্গিত দিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশিক হোসেন তাপস। মিউজিক ফর পিস কনসার্টের আয়োজনের ফাঁকে একমঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় তারকারা। এ সমাবেশে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী নারগিস ফাখরি।

ইতোমধ্যেই কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন, এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে গেলেন নারগিস ফাখরি। বললেন, ‘এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন। পরবর্তীতে টিএম ফিল্মসের যাত্রা ঘোষণা করেই তাপসের চোখ শাকিবের দিকে। শাকিব খানের কাছে প্রশ্ন, ‘আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মসের জন্য যে কোন সময়ই তিনি দিতে প্রস্তুত।

নারগিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ‘ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, ‘নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করবো। পাশে দাঁড়ানো নারগিস ফাখরিকে প্রশ্ন ছুঁড়ে দেন শাকিব, ‘রাইট ফাখরি?’ নারগিস ফাখরি জবিাবে সম্মতিসূচক মাথা নাড়েন। একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।

তারকাদের মিলনমেলা শেষে মঞ্চে গান পরিবেশন করেন কৈলাস খের। তার আগে মঞ্চে গান পরিবেশ করেন কৌশিক হোসেন তাপস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারগিস ফাখরি। এই আয়োজনে এনবিআরের চেয়ারম্যান, সেনাপ্রধান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ একাধিক সচিব ও একাধিক কণ্ঠশিল্পী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নারগিস ফাখরি মূলত একজন আমেরিকান মডেল ও অভিনেত্রী। তিনি আমেরিকার নেক্স টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। হলিউডে তেমন করে সুযোগ পাননি নিজেকে প্রতিষ্ঠা করার। অনেক সম্ভাবনা নিয়ে ২০১১ সালে বলিউডে যাত্রা করেন ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে।

সর্বশেষ সংবাদ

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বলিউডের নারগিস ফাখরি হচ্ছেন শাকিবের নায়িকা!

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়ক শাকিব খান। ঢাকাই নায়িকাদের পাশাপাশি জুটি হয়েছেন টলিউডের নায়িকাদের সাথেও। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরির বিপরীতে। টিএম ফিল্মসের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে এমনই ইঙ্গিত দিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশিক হোসেন তাপস। মিউজিক ফর পিস কনসার্টের আয়োজনের ফাঁকে একমঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় তারকারা। এ সমাবেশে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী নারগিস ফাখরি।

ইতোমধ্যেই কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন, এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে গেলেন নারগিস ফাখরি। বললেন, ‘এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন। পরবর্তীতে টিএম ফিল্মসের যাত্রা ঘোষণা করেই তাপসের চোখ শাকিবের দিকে। শাকিব খানের কাছে প্রশ্ন, ‘আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মসের জন্য যে কোন সময়ই তিনি দিতে প্রস্তুত।

নারগিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ‘ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, ‘নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করবো। পাশে দাঁড়ানো নারগিস ফাখরিকে প্রশ্ন ছুঁড়ে দেন শাকিব, ‘রাইট ফাখরি?’ নারগিস ফাখরি জবিাবে সম্মতিসূচক মাথা নাড়েন। একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।

তারকাদের মিলনমেলা শেষে মঞ্চে গান পরিবেশন করেন কৈলাস খের। তার আগে মঞ্চে গান পরিবেশ করেন কৌশিক হোসেন তাপস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারগিস ফাখরি। এই আয়োজনে এনবিআরের চেয়ারম্যান, সেনাপ্রধান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ একাধিক সচিব ও একাধিক কণ্ঠশিল্পী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নারগিস ফাখরি মূলত একজন আমেরিকান মডেল ও অভিনেত্রী। তিনি আমেরিকার নেক্স টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। হলিউডে তেমন করে সুযোগ পাননি নিজেকে প্রতিষ্ঠা করার। অনেক সম্ভাবনা নিয়ে ২০১১ সালে বলিউডে যাত্রা করেন ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD