টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত

শেয়ার করুন...

টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের ছেল দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। পুলিশের দাবি, তাদের কাছে অবৈধ অস্ত্র মজুত ছিল। ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি থ্রিকোয়ার্টার, আটটি তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

এ সময় পুলিশের এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস। তিনি বলেন, শনিবার দিবাগত রাতে উপজেলার হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ জাহেদা ও দিল মোহাম্মদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে তাদের কাছে আরও অস্ত্র থাকার কথা জানায়। পরে রাতে তাদের নিয়ে পুলিশের একটি দল ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়।

এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার নেওয়ার পরামর্শ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ সময় পুলিশের তিন সদস্যও আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

» ভারতে আটক সাতজন বাংলাদেশি নাগরিককে বেনাপোল দিয়ে ফেরত

» যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক

» রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দফতরে রওশন আলীর অভিযোগ!

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত

শেয়ার করুন...

টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের ছেল দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। পুলিশের দাবি, তাদের কাছে অবৈধ অস্ত্র মজুত ছিল। ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি থ্রিকোয়ার্টার, আটটি তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

এ সময় পুলিশের এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস। তিনি বলেন, শনিবার দিবাগত রাতে উপজেলার হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ জাহেদা ও দিল মোহাম্মদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে তাদের কাছে আরও অস্ত্র থাকার কথা জানায়। পরে রাতে তাদের নিয়ে পুলিশের একটি দল ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়।

এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার নেওয়ার পরামর্শ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ সময় পুলিশের তিন সদস্যও আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD