গলাচিপায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধু নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুক না পেয়ে স্বামী মোশারেফ মেলকার (৩৫) তার উপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী মোশারেফ মেলকার হচ্ছেন আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাখালী গ্রামের মেলকার বাড়ীর আমির মেলকারের ছেলে। গৃহবধু সুমি বেগম (১৮) হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের করিম হাং এর মেয়ে । নির্যাতনের শিকার এক সন্তানের জননী গৃহবধু সুমি জানান, প্রায় আড়াই বছর আগে মোশারেফ মেলকারের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য স্বামী তাকে মারধর করতেন। দরিদ্র বাবার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হবেনা ভেবে সব নির্যাতন মুখ বুঝে সহ্য করতেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে স্বামী তাকে মারধর শুরু করেন। এক পর্যায় স্বামী তার কানে- পিঠে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করেন। গৃহবধুর বাবা করিম হাং জানান, নির্যাতনের খবর পেয়ে তিনি গতকাল গৃহবধুকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোস্তফা সিকদার জানান, সুমি বেগমের বাম কানে আঘাত লেগেছে এবং মারধরের চিহ্ন আছে। আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে। সুুমি বেগম জানান, যৌতুকের জন্য আমাকে মারধর করে। আমার ১ টি দেড় বছরে মোসফিকা নামে কন্যা সন্তান রয়েছে। আমি বাম কানে শুনতে পাইনা। আমাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। এ পর্যন্ত আমার ৫-৭ বার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শালীস করেছে। যৌতুকের জন্য আমার বাবার কাছে আমার স্বামী ৫০ হাজার টাকা দাবী করেছে। আমি অসুস্থ্য শুনে আমার বাবা আমাকে নিয়ে এসেছে। আমার সাথে আমার কন্যা সন্তানকে আমার স্বামী দেয়নি। এ বিষয়ে সুমির মা তহমিনা বেগম বলেন, আমার স্বামী একজন কাঠুরিয়া। আমরা গরীব মানুষ । আমার মেয়ের জামাইকে এ পর্যন্ত দুই থেকে আড়াই লক্ষ টাকা দিয়েছি। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রব মিয়া ও ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাং বলেন আসলেই করিম হাং গরীব মানুষ। এ বিষয়ে স্বামী মোশারেফ মেলকারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে সুমি পটুয়াখালীতে মানবধিকার সংস্থা লিগ্যালে একটি লিখিত অভিযোগ করেন। রবিবার মানবধিকার সংস্থা লিগ্যাল এর এ্যাডভোকেট নওসিন আক্তার বিষয়টি আমলে নিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।

সর্বশেষ সংবাদ

» প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধু নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুক না পেয়ে স্বামী মোশারেফ মেলকার (৩৫) তার উপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী মোশারেফ মেলকার হচ্ছেন আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাখালী গ্রামের মেলকার বাড়ীর আমির মেলকারের ছেলে। গৃহবধু সুমি বেগম (১৮) হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের করিম হাং এর মেয়ে । নির্যাতনের শিকার এক সন্তানের জননী গৃহবধু সুমি জানান, প্রায় আড়াই বছর আগে মোশারেফ মেলকারের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য স্বামী তাকে মারধর করতেন। দরিদ্র বাবার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হবেনা ভেবে সব নির্যাতন মুখ বুঝে সহ্য করতেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে স্বামী তাকে মারধর শুরু করেন। এক পর্যায় স্বামী তার কানে- পিঠে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করেন। গৃহবধুর বাবা করিম হাং জানান, নির্যাতনের খবর পেয়ে তিনি গতকাল গৃহবধুকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোস্তফা সিকদার জানান, সুমি বেগমের বাম কানে আঘাত লেগেছে এবং মারধরের চিহ্ন আছে। আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে। সুুমি বেগম জানান, যৌতুকের জন্য আমাকে মারধর করে। আমার ১ টি দেড় বছরে মোসফিকা নামে কন্যা সন্তান রয়েছে। আমি বাম কানে শুনতে পাইনা। আমাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। এ পর্যন্ত আমার ৫-৭ বার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শালীস করেছে। যৌতুকের জন্য আমার বাবার কাছে আমার স্বামী ৫০ হাজার টাকা দাবী করেছে। আমি অসুস্থ্য শুনে আমার বাবা আমাকে নিয়ে এসেছে। আমার সাথে আমার কন্যা সন্তানকে আমার স্বামী দেয়নি। এ বিষয়ে সুমির মা তহমিনা বেগম বলেন, আমার স্বামী একজন কাঠুরিয়া। আমরা গরীব মানুষ । আমার মেয়ের জামাইকে এ পর্যন্ত দুই থেকে আড়াই লক্ষ টাকা দিয়েছি। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রব মিয়া ও ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাং বলেন আসলেই করিম হাং গরীব মানুষ। এ বিষয়ে স্বামী মোশারেফ মেলকারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে সুমি পটুয়াখালীতে মানবধিকার সংস্থা লিগ্যালে একটি লিখিত অভিযোগ করেন। রবিবার মানবধিকার সংস্থা লিগ্যাল এর এ্যাডভোকেট নওসিন আক্তার বিষয়টি আমলে নিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD