নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:
নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যা (৫০)-কে গ্রেফতার করেছে র‍্যাব। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৯ মার্চ) বিকেলে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ট্রাকচালক সুজাত আলী মোল্যা নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণপাড়া) গ্রামের মো. ছাইদুর রহমান (ওরফে তহিদুর মোল্যা)-এর ছেলে।

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে নড়াইল সদরের তুলারামপুর রেলসেতুর পূর্বপ্রান্তে যশোর-নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাকচাপায় নিহত হন তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হন। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাকচালক সুজাত মোল্যাকে প্রধান আসামি করে রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাতে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ একাধিক সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

রোববার দুপুরে ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালক সুজাতকে গ্রেফতার করে র‍্যাব-৬ যশোর।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:
নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যা (৫০)-কে গ্রেফতার করেছে র‍্যাব। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৯ মার্চ) বিকেলে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ট্রাকচালক সুজাত আলী মোল্যা নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণপাড়া) গ্রামের মো. ছাইদুর রহমান (ওরফে তহিদুর মোল্যা)-এর ছেলে।

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে নড়াইল সদরের তুলারামপুর রেলসেতুর পূর্বপ্রান্তে যশোর-নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাকচাপায় নিহত হন তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হন। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাকচালক সুজাত মোল্যাকে প্রধান আসামি করে রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাতে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ একাধিক সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

রোববার দুপুরে ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালক সুজাতকে গ্রেফতার করে র‍্যাব-৬ যশোর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD