কালীগঞ্জে বিধবার জমি জোরপুর্বক দখলের অভিযোগ

শেয়ার করুন...

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের শ্রীলক্ষী সিনেমা হলের পাশে জামিলা ইসলাম নামের এক বিধবার জমি জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে এক ভূমি দস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দেওয়ার পর আদালত ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে ভূমিদস্যু আব্দুর রহমান তোতা অবৈধভাবে স্থাপনা নির্মান করেছেন। ভুক্তভোগী জামিলা ইসলামের ছেলে জাহিদ হাসান জানান, শ্রীলক্ষী সিনেমা হলের পাশের ৩৬ নম্বর নিশ্চিতপুর মৌজার ১৮০৫ দাগের ২৬ শতক ৭৫ পয়েন্ট জমি ছিল তার দাদা গোলাম নবি বিশ্বাসের। তিনি মারা গেলে ওয়ারেশ সুত্রে জাহিদের পিতা নাসিরুল ইসলাম নান্নু পান ৩.৩৪ শতক জমি। নাসিরুল ইসলাম বেচে থাকাকালীন তার অন্যভাইদের কাছ থেকে .৭৫ শতক জমি। নাসিরুল ইসলাম মারা যাওয়ার পর ছেলে জাহিদ হাসান তার ২ ফুপুর কাছ থেকে ৩.৩৪ শতক জমি ক্রয় করেন। সবমিলিয়ে তাদের জমি হয় ৭.৪৩ শতক। ২০১২ সালে ভূমিদস্যু আব্দুর রহমান তোতা জাহিদের চাচাদের কাছ থেকে জমি কিনে বাড়ী করেন। কিন্তু সম্প্রতি আব্দুর রহমান জাহিদ ও তার বিধবা মায়ের ১ শতক জমি জোরপুর্বক দখল করেন। এ ঘটনায় জাহিদ বাদী হয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৬০। পরবর্তীতে আদালত চলতি মাসের ১৯ তারিখে সেখানে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু ভূমিদস্যু আব্দুর রহমান তোতা আইন ভঙ্গ করে সেখানে পাকা ঘর নির্মান করেছেন। ভুক্তভোগি বিধবা জামিলা ইসলাম বলেন, আব্দুর রহমান তোতা কালো টাকার জোরে আমাদের জমি জোরপুবর্ক দখল করে নিয়েছেন। আমার স্বামি যখন বেঁচে ছিলেন তখন সে জমির দখল নেননি। আমার স্বামী মারা যাওয়ার পর তিনি এ ঘটনা ঘটাচ্ছেন। তিনি যেখানে বাড়ী করেছেন সেখানেও আমার জমি রয়েছে। এছাড়াও যে জমি সে দখল করেছেন সেখানে আমাদের দোকান ছিল। তিনি আরও অভিযোগ করেন, আমার অন্য ওয়ারেশদের কাছ থেকে আব্দুর রহমান তোতা জমি কেনেন। ২০০৪ ও ২০০৬ সালে জমি কিনে সেই সময় তিনি নামখারিজ করেননি। পরবর্তীতে ২০১৭-১৮ সালে ভুল ওয়ারেশ কায়েম দিয়ে নামপত্তন করেছেন। আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে আইন ভঙ্গ করে স্থাপনা নির্মান করেছেন তার শাস্তি দাবি করছি। এ ব্যাপারে আব্দুর রহমান তোতার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, ওই জমিতে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। আইন অমান্য করে যদি কেউ স্থাপনা তৈরী করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

» ভারতে আটক সাতজন বাংলাদেশি নাগরিককে বেনাপোল দিয়ে ফেরত

» যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক

» রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দফতরে রওশন আলীর অভিযোগ!

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিধবার জমি জোরপুর্বক দখলের অভিযোগ

শেয়ার করুন...

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের শ্রীলক্ষী সিনেমা হলের পাশে জামিলা ইসলাম নামের এক বিধবার জমি জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে এক ভূমি দস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দেওয়ার পর আদালত ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে ভূমিদস্যু আব্দুর রহমান তোতা অবৈধভাবে স্থাপনা নির্মান করেছেন। ভুক্তভোগী জামিলা ইসলামের ছেলে জাহিদ হাসান জানান, শ্রীলক্ষী সিনেমা হলের পাশের ৩৬ নম্বর নিশ্চিতপুর মৌজার ১৮০৫ দাগের ২৬ শতক ৭৫ পয়েন্ট জমি ছিল তার দাদা গোলাম নবি বিশ্বাসের। তিনি মারা গেলে ওয়ারেশ সুত্রে জাহিদের পিতা নাসিরুল ইসলাম নান্নু পান ৩.৩৪ শতক জমি। নাসিরুল ইসলাম বেচে থাকাকালীন তার অন্যভাইদের কাছ থেকে .৭৫ শতক জমি। নাসিরুল ইসলাম মারা যাওয়ার পর ছেলে জাহিদ হাসান তার ২ ফুপুর কাছ থেকে ৩.৩৪ শতক জমি ক্রয় করেন। সবমিলিয়ে তাদের জমি হয় ৭.৪৩ শতক। ২০১২ সালে ভূমিদস্যু আব্দুর রহমান তোতা জাহিদের চাচাদের কাছ থেকে জমি কিনে বাড়ী করেন। কিন্তু সম্প্রতি আব্দুর রহমান জাহিদ ও তার বিধবা মায়ের ১ শতক জমি জোরপুর্বক দখল করেন। এ ঘটনায় জাহিদ বাদী হয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৬০। পরবর্তীতে আদালত চলতি মাসের ১৯ তারিখে সেখানে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু ভূমিদস্যু আব্দুর রহমান তোতা আইন ভঙ্গ করে সেখানে পাকা ঘর নির্মান করেছেন। ভুক্তভোগি বিধবা জামিলা ইসলাম বলেন, আব্দুর রহমান তোতা কালো টাকার জোরে আমাদের জমি জোরপুবর্ক দখল করে নিয়েছেন। আমার স্বামি যখন বেঁচে ছিলেন তখন সে জমির দখল নেননি। আমার স্বামী মারা যাওয়ার পর তিনি এ ঘটনা ঘটাচ্ছেন। তিনি যেখানে বাড়ী করেছেন সেখানেও আমার জমি রয়েছে। এছাড়াও যে জমি সে দখল করেছেন সেখানে আমাদের দোকান ছিল। তিনি আরও অভিযোগ করেন, আমার অন্য ওয়ারেশদের কাছ থেকে আব্দুর রহমান তোতা জমি কেনেন। ২০০৪ ও ২০০৬ সালে জমি কিনে সেই সময় তিনি নামখারিজ করেননি। পরবর্তীতে ২০১৭-১৮ সালে ভুল ওয়ারেশ কায়েম দিয়ে নামপত্তন করেছেন। আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে আইন ভঙ্গ করে স্থাপনা নির্মান করেছেন তার শাস্তি দাবি করছি। এ ব্যাপারে আব্দুর রহমান তোতার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, ওই জমিতে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। আইন অমান্য করে যদি কেউ স্থাপনা তৈরী করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD