কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে বাজল আজানের সুর

শেয়ার করুন...

কলকাতার এক দুর্গাপূজার মণ্ডপে বাজলো আজানের সুর। সম্প্রীতির বার্তা তুলে ধরার লক্ষ্যে আজানের সুর বাজানো হয়। যদিও দুর্গাপুজোর মণ্ডপে আজানের সুর বাজানোকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাপানউতোর ও বিতর্ক শুরু হয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী পুজো মণ্ডপে আজানের সুর বাজে ষষ্ঠীর দিনে। কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী ক্লাবের অন্যতম কর্মকর্তা হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল।

জানা গেছে, আজানের সুর বাজানোর অভিযোগে ওই পুজা কমিটির সদস্যদের বিরুদ্ধে স্থানীয় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন কলকাতার নেতাজি নগর এলাকার বাসিন্দা আইনজীবী শান্তনু সিংহ। তিনি জানিয়েছেন, বেলেঘাটা ৩৩ পল্লী পুজো কমিটির সদস্যদের এই কাজ এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট এবং রীতি ভঙ্গ করেছে। পরেশ পাল ছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত সাহাসহ একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯ তম বর্ষে কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোর থিম ‘আমরা এক, কিন্তু একা নই’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপের মুখেই একটি বিশাল ছাতার তলায় একসাথে রয়েছে মন্দির, মসজিদ ও গির্জা। এখানে দুর্গা প্রতিমার হাতেও কোন অস্ত্র তুলে দেওয়া হয়নি। আসলে সম্প্রীতির বার্তা তুলে ধরাই এবারের মূল লক্ষ্য এই ক্লাবের পূজো উদ্যোক্তাদের। আর সেই সম্প্রীতির বার্তা তুলে ধরতেই দুর্গাপূজার মণ্ডপ থেকে বাজানো হয়েছিল আজানের সুর। তবে, বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের মেঘালয় রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ও। এই বিষয়ে আইনজীবি শান্তনু সিংহ জানান, ‘দুর্গাপুজোর মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের আরাধ্য দেবদেবীর আরাধনা করে থাকে। অথচ মাইকে বাজানো হচ্ছে আজানের সুর। এটা কিভাবে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ভাবনার নজির হতে পারে?  শান্তনু বলেন, ‘বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা আমাকে ঘটনাটি জানান। তারা আমাকে একটি ভিডিও পাঠিয়েছিলেন।

আমি দেখে অবাক হয়ে গিয়েছি। তারপরে থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেই। কিন্তু পুলিশ আমাকে কোন এফআইআর নাম্বার দেয়নি। পুলিশ ব্যবস্থা না নিলে আমি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হবো। অন্যদিকে ৩৩ পল্লী পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা তৃনমূল বিধায়ক পরেশ পাল জানান, ‘বিজেপি, আরএসএস বাংলার সংস্কৃতি জানে না। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুসলিম রীতি, খ্রিস্টান রীতি সব পালন করতেন। যে দুর্গা, সে-ই শিব, আর সে-ই আল্লাহ্। জাতির জনক মহাত্মা গান্ধী নিজেও মনে করতেন ঈশ্বর, আল্লাহ একই শক্তির আলাদা নাম। কিন্তু বিজেপি, আরএসএস এখানে ধর্মীয় বিভাজন করতে চাইছে। তিনি সাফ জানান, এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরতেই আজানে ক্যাসেট বাজানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে বাজল আজানের সুর

শেয়ার করুন...

কলকাতার এক দুর্গাপূজার মণ্ডপে বাজলো আজানের সুর। সম্প্রীতির বার্তা তুলে ধরার লক্ষ্যে আজানের সুর বাজানো হয়। যদিও দুর্গাপুজোর মণ্ডপে আজানের সুর বাজানোকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাপানউতোর ও বিতর্ক শুরু হয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী পুজো মণ্ডপে আজানের সুর বাজে ষষ্ঠীর দিনে। কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী ক্লাবের অন্যতম কর্মকর্তা হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল।

জানা গেছে, আজানের সুর বাজানোর অভিযোগে ওই পুজা কমিটির সদস্যদের বিরুদ্ধে স্থানীয় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন কলকাতার নেতাজি নগর এলাকার বাসিন্দা আইনজীবী শান্তনু সিংহ। তিনি জানিয়েছেন, বেলেঘাটা ৩৩ পল্লী পুজো কমিটির সদস্যদের এই কাজ এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট এবং রীতি ভঙ্গ করেছে। পরেশ পাল ছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত সাহাসহ একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯ তম বর্ষে কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোর থিম ‘আমরা এক, কিন্তু একা নই’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপের মুখেই একটি বিশাল ছাতার তলায় একসাথে রয়েছে মন্দির, মসজিদ ও গির্জা। এখানে দুর্গা প্রতিমার হাতেও কোন অস্ত্র তুলে দেওয়া হয়নি। আসলে সম্প্রীতির বার্তা তুলে ধরাই এবারের মূল লক্ষ্য এই ক্লাবের পূজো উদ্যোক্তাদের। আর সেই সম্প্রীতির বার্তা তুলে ধরতেই দুর্গাপূজার মণ্ডপ থেকে বাজানো হয়েছিল আজানের সুর। তবে, বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের মেঘালয় রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ও। এই বিষয়ে আইনজীবি শান্তনু সিংহ জানান, ‘দুর্গাপুজোর মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের আরাধ্য দেবদেবীর আরাধনা করে থাকে। অথচ মাইকে বাজানো হচ্ছে আজানের সুর। এটা কিভাবে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ভাবনার নজির হতে পারে?  শান্তনু বলেন, ‘বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা আমাকে ঘটনাটি জানান। তারা আমাকে একটি ভিডিও পাঠিয়েছিলেন।

আমি দেখে অবাক হয়ে গিয়েছি। তারপরে থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেই। কিন্তু পুলিশ আমাকে কোন এফআইআর নাম্বার দেয়নি। পুলিশ ব্যবস্থা না নিলে আমি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হবো। অন্যদিকে ৩৩ পল্লী পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা তৃনমূল বিধায়ক পরেশ পাল জানান, ‘বিজেপি, আরএসএস বাংলার সংস্কৃতি জানে না। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুসলিম রীতি, খ্রিস্টান রীতি সব পালন করতেন। যে দুর্গা, সে-ই শিব, আর সে-ই আল্লাহ্। জাতির জনক মহাত্মা গান্ধী নিজেও মনে করতেন ঈশ্বর, আল্লাহ একই শক্তির আলাদা নাম। কিন্তু বিজেপি, আরএসএস এখানে ধর্মীয় বিভাজন করতে চাইছে। তিনি সাফ জানান, এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরতেই আজানে ক্যাসেট বাজানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD