ফতুল্লায় ফুটপাতে পুলিশের উচ্ছেদ অভিযান, ফের দখল

শেয়ার করুন...

বিশেষ সংবাদদাতা : ফতুল্লা বাজারের আশেপাশে বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকাল ৫টায় ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার কিছুক্ষণ পরেই আবারও ফুটপাত দখল করে নেয় অবৈধ ব্যবসায়ীরা।

পুলিশ সূত্রে জানায়, ফুটপাত দিয়ে পথচারীরা চলাচল করে। এখানে ব্যবসা করলে পথচারীদের হাটাচলায় ব্যঘাত ঘটে। আমরা আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার কিছুক্ষণ পর কিংবা ১/২দিন পর আবার এ সকল অবৈধ ব্যবসায়ীরা ফুটপাত এসে দখল করে নেয়। এতে করে পথচারীদের পথ চলা বিঘিœত হচ্ছে। ঘটছে দুর্ঘটনা, প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, দেখলাম পুলিশ এসে ফুটপাতে থাকা দোকানগুলো উচ্ছেদ করছে। আর এ দেখে অনেক পথচারীরা স্বস্তি লাভ করে। কিন্তু পুলিশ যাওয়ার কিছুক্ষণ পরেই আবার ফুটপাত দখল করে নেয়।

সূত্রে জানা যায়, একটি বিশেষ মহল এই ফুটপাত থেকে সুবিধা গ্রহণ করে থাকে। ফুটপাতে একটি দোকানদারকে এ্যাডভান্স হিসেবে ৩ হাজার অথবা ৫ হাজার ও দৈনিক ৮০ টাকার বিনিময়ে ফুটপাতে বসতে সুযোগ দেয়া হচ্ছে। দীর্ঘদিন যাবত সরকারি জায়গায় ফুটপাত বসিয়ে এই মহলটি সুবিধা গ্রহণ করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হাসানুজ্জামান বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। এছাড়াও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এ ধরনের দোকান ফুটপাতে যেনো না বসতে সে ব্যাপারে টহল পুলিশকে নির্দেশ দেওয়া আছে। আজকে রাত হয়ে গেছে কাল সকালে এ বিষয়ে ব্যবস্থা নেবো।

সর্বশেষ সংবাদ

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

» জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন

» সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে জাকির হোসেনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

» সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখল, কোতালেরবাগে উত্তেজনা

» মাসদাইরে শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ফুটপাতে পুলিশের উচ্ছেদ অভিযান, ফের দখল

শেয়ার করুন...

বিশেষ সংবাদদাতা : ফতুল্লা বাজারের আশেপাশে বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকাল ৫টায় ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার কিছুক্ষণ পরেই আবারও ফুটপাত দখল করে নেয় অবৈধ ব্যবসায়ীরা।

পুলিশ সূত্রে জানায়, ফুটপাত দিয়ে পথচারীরা চলাচল করে। এখানে ব্যবসা করলে পথচারীদের হাটাচলায় ব্যঘাত ঘটে। আমরা আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার কিছুক্ষণ পর কিংবা ১/২দিন পর আবার এ সকল অবৈধ ব্যবসায়ীরা ফুটপাত এসে দখল করে নেয়। এতে করে পথচারীদের পথ চলা বিঘিœত হচ্ছে। ঘটছে দুর্ঘটনা, প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, দেখলাম পুলিশ এসে ফুটপাতে থাকা দোকানগুলো উচ্ছেদ করছে। আর এ দেখে অনেক পথচারীরা স্বস্তি লাভ করে। কিন্তু পুলিশ যাওয়ার কিছুক্ষণ পরেই আবার ফুটপাত দখল করে নেয়।

সূত্রে জানা যায়, একটি বিশেষ মহল এই ফুটপাত থেকে সুবিধা গ্রহণ করে থাকে। ফুটপাতে একটি দোকানদারকে এ্যাডভান্স হিসেবে ৩ হাজার অথবা ৫ হাজার ও দৈনিক ৮০ টাকার বিনিময়ে ফুটপাতে বসতে সুযোগ দেয়া হচ্ছে। দীর্ঘদিন যাবত সরকারি জায়গায় ফুটপাত বসিয়ে এই মহলটি সুবিধা গ্রহণ করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হাসানুজ্জামান বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। এছাড়াও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এ ধরনের দোকান ফুটপাতে যেনো না বসতে সে ব্যাপারে টহল পুলিশকে নির্দেশ দেওয়া আছে। আজকে রাত হয়ে গেছে কাল সকালে এ বিষয়ে ব্যবস্থা নেবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD